Tuesday, June 23, 2026

বিশ্বজুড়ে শোনা যাবে দীপিকার কণ্ঠ, মেটা AI-র সঙ্গে জুড়লেন অভিনেত্রী! 

Date:

Share post:

দায়িত্ব বাড়ল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। সিনেমা কিংবা বিজ্ঞাপন ছাড়াও এবার থেকে নিজের কণ্ঠস্বরের মাধ্যমে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন নায়িকা। দেশে মেটা এআই-এর (Meta AI) নতুন কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছেন তিনি। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নয়া সফরের কথা জানিয়েছেন।

বিয়ের পর থেকেই বেছে বেছে সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মা হওয়ার পর দায়িত্ব অনেক বেড়ে গেছে। কিন্তু পরিবার আর ক্যারিয়ার দুটোই সমানভাবে সামলাচ্ছে দীপিকা Deepika Padukone)। এবার নতুন দায়িত্ব তাঁর ঘাড়ে বা আরও স্পষ্ট করে বলতে গেলে তাঁর কণ্ঠে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে দীপিকা লেখেন, ‘এটা খুবই ভালো একটা বিষয়। এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে সংযুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর আমার দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন। আপনারা সকলে শুনে জানাবেন নতুন এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগল।’ খবর জানাজানি হতেই প্রিয় নায়িকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। দীপিকা এই মুহূর্তে ব্যস্ত আগামী ছবি ‘কিং’ – এর শুটিং নিয়ে। জওয়ানের পর ফের একবার শাহরুখের (SRK) সঙ্গে বড়পর্দায় দেখা যাবে তাঁকে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...