Wednesday, March 25, 2026

কলকাতা পুলিশের হাতে এবার অত্যাধুনিক ব্রেথ অ্যানালাইজার

Date:

Share post:

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে আগেই অনেকরকম পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবার শহরজুড়ে ৫০টি আধুনিক ব্রেথ অ্যানালাইজার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার পুলিশের তরফে জানা গিয়েছে এই উন্নত মানের যন্ত্রগুলি রাস্তায় মদ্যপ অবস্থায় যে পরীক্ষা হয় তাকে আরও অনেকটাই কার্যকর এবং ‘ট্যাম্পার-প্রুফ’ করবে। স্বাভাবিকভাবেই এই ব্যবস্থা চালু হলে মদ্যপ অবস্থায় দুর্ঘটনার মাত্রা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

দীপাবলির আগে এই নতুন ব্যবস্থার চালু হচ্ছে। সামনে কালীপুজো, বড়দিন, নিউ ইয়ার। আর এই সময়ে শহরে রাতভর অনুষ্ঠান বেড়ে যায়। বাড়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার সম্ভাবনা। তাই লালবাজারের তরফে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ‘নাকা চেকিং’-এর সময় এই যন্ত্র ব্যবহার করা হবে। আগের ব্রেথ অ্যানালাইজারগুলির তুলনায় নতুন মডেলগুলিতে একাধিক আধুনিক সুবিধা রয়েছে। এর মধ্যে থাকা মেমরি কার্ডে ১০ হাজার পর্যন্ত টেস্ট রেকর্ড সংরক্ষণ করা যাবে। প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে তারিখ, সময়, গাড়ির নম্বর, অফিসারের নাম ও অ্যালকোহলের মাত্রা থাকবে। শুধু তাই নয়, সব তথ্য পাসওয়ার্ড প্রটেকশন-সহ সুরক্ষিতভাবে সংরক্ষণ করা যাবে। অফিসাররা টাচস্ক্রিনে ডিজিটালি সইও করতে পারবেন। এর ফলে আগে অনেক সময় মদ্যপ চালকরা পরে অস্বীকার করতেন কিন্তু এবার থেকে সেই সুযোগ থাকবে না। সব তথ্য ডিজিটালি রেকর্ড হবে।

পুলিশ সূত্রে খবর, নতুন যন্ত্রগুলি ছোট ও ওজন ৩০০ গ্রামেরও কম। ৩.২ ইঞ্চির এলসিডি স্ক্রিন ও অত্যাধুনিক সেন্সর রয়েছে। অল্প শ্বাসে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে সঠিক ফল আসবে। দোষী সাব্যস্ত হলে ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলেই দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। প্রায় ২২ লক্ষ টাকা খরচ করে এই নতুন ব্রেথ অ্যানালাইজারগুলি কেনা হয়েছে। শহরের ২৬টি ট্র্যাফিক গার্ডে এই যন্ত্রগুলি দেওয়া হবে। উৎসবের সময়ে কলকাতার রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন – মুখ পড়ল মামলাকারীর, মমতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বাধ্য হল ‘আত্মদীপ’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...