Tuesday, June 23, 2026

ডার্বির আগে শক্তি বৃদ্ধি দুই দলের, মোহনবাগান অনুশীলনে বিপত্তি

Date:

Share post:

আগামী শনিবার আইএফএ শিল্ড(IFA Shield) ফাইনাল। মেগা ডার্বির জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেল  মোহনবাগান-ইস্টবেঙ্গল(Mohun bagan- East Benagl) দুই দলের। শিল্ড ফাইনালের আগে শক্তিবৃদ্ধি দুই দলেরই। জাতীয় দল থেকে ফিরে দুই প্রধানের অনুশীলনে যোগ দিলেন শুভাশিস থেকে নাওরেম মাহেশ সিংরা।

ভারতীয় দল থেকে ফিরে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন সাহাল আবদুল সামাদ, দীপক টাংড়ি, লিস্টন কোলাসো, আপুইয়া, শুভাশিস বোস এবং সুহেল ভাট। অন্যদিকে, জাতীয় দলের দায়িত্ব সেরে ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন নাওরেম মহেশ সিং ও আনোয়ার আলি। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই ডার্বিতে মাঠে নামতে চলেছেন অস্কার থেকে মোলিনা।

এদিকে মোহনবাগান অনুশীলনে আগুনের আতঙ্ক। যুবভারতীর অনুশীলন মাঠের ফ্লাড লাইটের ইলেকট্রনিক বক্স থেকে হঠাৎই ধোয়া। এই মাঠেই অনুশীলন করছে মোহনবাগান। তড়িঘড়ি ফুটবলারদের গাড়ি সরানো হয়। স্টেডিয়ামের লোক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভিন রাজ্যের রেফারি ডার্বি ম্যাচ পরিচালনা করবেন। ডার্বিতে হরিশ কুণ্ড রেফারি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...