Tuesday, June 23, 2026

শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির: দার্জিলিঙে পুজো দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। বৃহস্পতিবার, দার্জিলিঙের (Darjeeling) মহাকাল মন্দিরে পুজো এই ঘোষণ করলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি জানান, দার্জিলিঙের মহাকাল মন্দিরে যাতে বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা উঠতে পারেন, সেই জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। এদিন সূর্যমুখী ফুল, দুধ দিয়ে পুজো দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে দ্বিতীয় দফায় পাহাড় সফর সেরে এদিনই কলকাতা (Kolkata) ফিরছেন মমতা।

এদিন শৈলশহরের মহাকাল মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে প্রার্থনা করেন। স্থানীয়দের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা। রবিবার থেকে হাসিমারা, মিরিক, সুকিয়াপোখরি এবং দার্জিলিং পরিদর্শন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি থেকে স্বজনহারা পরিবারকে আর্থিক সাহায্য ও একজন করে সদস্যকে নিয়োগপত্রও দিয়েছেন তিনি। জিটিএ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।
আরও খবর: বিজেপির ওডিশায় পুলিশে নিয়োগের পরীক্ষায় ৩০০ ‘চাকরি বিক্রি, মূল অভিযুক্ত পলাতক

এদিন মহাকাল মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, দার্জিলিঙের মহাকাল মন্দির যথেষ্ট উঁচু। ফলে বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা উঠতে পারেন না। সেই জন্য গ্রিন কার (Green Car) অর্থাৎ ইলেকট্রিক গাড়ির (Electric Car) ব্যবস্থা করা হচ্ছে। এর পরেই তিনি জানান, দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) করা হয়েছে। রাজারহাটে দুর্গাঅঙ্গন তৈরি হচ্ছে। এবার শিলিগুড়িতে তৈরি হবে খুব বড় মহাকাল মন্দির। সবচেয়ে বড় শিবমূর্তি থাকবে সেখানে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...