Wednesday, March 25, 2026

বিশ্বের সবচেয়ে বেশি খাদ্য অপচয় চিনে, দ্বিতীয় স্থানে ভারত!

Date:

Share post:

বেঁচে থাকতে গেলে সবার আগে খাবারের প্রয়োজন। পেটের টানে কিংবা পেটের দায়ে আমাদের যাবতীয় কাজকর্ম। অথচ ভারতবর্ষের (India ) মতো দেশ যেখানে কয়েক কোটি মানুষ অনাহারে দিন কাটান, সেখানে প্রতিবছর খাদ্য অপচয়ের (Food Waste ) পরিমাণ প্রায় ৭ লক্ষ ৮ হাজার ১০০ টন! চমকে দেওয়ার মতো তথ্য কোথাও গিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সব দেশের মধ্যে সবথেকে বেশি খাবারের অপচয় করে চিন (China) ,ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।

দুবেলা দুমুঠো খাবারের জন্য হাহাকার করে চলেছেন কত মানুষ। অথচ সারা বিশ্বের পরিসংখ্যানে নিরিখে এত পরিমান খাবারের অপচয় সত্যিই অবাক করে দেয়। রাষ্ট্রপুঞ্জ পরিবেশ কর্মসূচির (UNEP) খাদ্য অপচয় সূচকের ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের উৎপাদিত মোট খাবারের প্রায় এক-পঞ্চমাংশই নষ্ট হয় বাড়ি এবং হোটেল বা রেস্টুরেন্ট থেকে। প্রতি বছর ভারতীয়রা গড়ে ৫৫ কেজি খাবার নষ্ট করেন বলে একটি রিপোর্টে দাবী করা হয়েছে। বিশ্লেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন মূলত বেশি পরিমাণে খাবার পাতে নেওয়া, সঠিকভাবে সংরক্ষণ করতে না পারার কারণে এদেশে উচ্ছিষ্ট হিসেবে খাবারের অনেকটা অংশ ফেলে দেওয়া হয়। খাবার নষ্ট করা দেশগুলির মধ্যে প্রথম দশের তালিকায় কারা সেটা জেনে নেওয়া যাক। চিন, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, আমেরিকা, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং মেক্সিকো। ভাবতে অবাক লাগে আমেরিকার মতো উন্নত দেশেও খাবারের এত অপচয়! আফ্রিকা-এশিয়া -আমেরিকা অর্থাৎ একাধারে সব মহাদেশেই খাবার নষ্টের পরিমাণটা অনেকটা বেশি। বিশ্বের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ খাদ্য নষ্ট হওয়ার মানে প্রত্যেকদিন অন্তত ৮০ কোটি মানুষ অনাহারে থাকেন(Shocking Annual Food Loss and Global Comparison)। পরিসংখ্যান প্রকাশিত হতেই চিন্তায় বিশেষজ্ঞরা। এ পরিস্থিতি কি কোনওভাবে সামাল দেওয়া সম্ভব, বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা।

 

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...