Thursday, June 25, 2026

বেটিং-চক্রে বেআইনি লেনদেনের অভিযোগ! মিমি-অঙ্কুশ-সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

Date:

Share post:

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমি চক্রবর্তী (Mimi Chakraboty) ও অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স ডিরেক্টরেট। বেটিং অ্যাপে আর্থিক লেনদেনের অভিযোগে আগেও ইডি (ED) দফতরে হাজির দিতে হয়েছিল অভিনেতা-অভিনেত্রীদের। শুক্রবার, এই মামলায় আঙ্কুশ, মিমি, সনু সুদ-সহ বেশ কয়েকজন চিত্র তারকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান-র মতো ক্রিকেট তারাকারাও।

ওয়ান এক্স বেট নামক একটি অবৈধ বেটিং অ্যাপের (Betting App) মাধ্যমে টাকা আয়ের অভিযোগে আগেই মিমি-অঙ্কুশকে তলব করে ইডি। দিল্লি গিয়ে ED দফতরে গিয়ে হাজিরা দেন তাঁরা। হাজিরা দেন বলিউড (Bollywood) তারকা উর্বশী রাউতেলা, নেহা শর্মাও । যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রবিন উথাপ্পার মতো ক্রিকেট দুনিয়ার তারকাদেরও ডেকে পাঠানো হয়। এঁদের সবার সম্পত্তিই বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

মোট ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।
একনজরে তালিকা
মিমি চক্রবর্তী- ৫৯ লক্ষ টাকা
আঙ্কুশ হাজরা- ৪৭ লক্ষ ২০ হাজার টাকা
রবিন উথাপ্পা- ৮ লক্ষ ২৬ হাজার টাকা
নেহা শর্মা- ১ কোটি ২৬ লক্ষ টাকা
উর্বশী রাউতেলা (মায়ের সম্পত্তি)- ২ কোটি
সনু সুদ- ১ কোটি টাকা
যুবরাজ সিং- ২ কোটি ৫০ লক্ষ টাকা

অভিযোগ, প্রচারের জন্য বেআইনি টাকা ঘুরিয়ে বিদেশ থেকে তারকাদের হাতে আসত। সব কিছু জেনেই ১ এক্স বেটের প্রচার করেছেন তারকারা। আগেই শিখর ধাওয়ান, সুরেশ রায়নার ১১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...