Tuesday, June 23, 2026

বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য মানবিক সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীকে ১০ লক্ষ টাকা তুলে দেবেন মেসি

Date:

Share post:

কলকাতা সফরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা তুলে দেবেন মেসি(Messi)। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চেক তুলে দেবেন মেসি।

আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় আসবেন আর্জেন্টাইন রাজপুত্র। যুবভারতীতে মেগা ইভেন্টে মেসির সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। বন্যায় ও টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাংশ। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গের ত্রাণ তহবিলে দান করার জন্য আবেদন জানানো হয়েছে। ডিসেম্বরে কলকাতা সফরে এসে ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন মেসি।

বৃহস্পতিবার উদ্যোক্তা শতদ্রু দত্ত সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন, মেসির ভারত সফরের অনুষ্ঠানের একটি স্পনশর ১০ লক্ষ টাকা দান করবেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। সেই টাকাটাই তুলে দেবেন মেসি মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতে।

১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে বসবে চাঁদের হাঁট। মেসির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অমিতাভ বচ্চন। বার্সার দলের  একাধিক প্রাক্তন ফুটবলার যুবভারতীতে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন:লখনউ দলের ডাগ আউটের শক্তি বৃদ্ধি, পছন্দের অধিনায়ককে নিয়োগ গোয়েঙ্কার

উত্তরবঙ্গের ত্রাণ কার্যে  ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা দান করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ টাকা দান করেছেন।   আগামী ডিসেম্বর মাসে মেসির কলকাতা সফর অন্যমাত্রা পাবে এই উদ্যোগের জন্য।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...