Tuesday, June 23, 2026

পারফরম্যান্সই চূড়ান্ত মাপকাঠি! বার্তা অভিষেকের 

Date:

Share post:

দলের সংগঠনে পরিবর্তনের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি পারফরম্যান্স—এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিজয়া সম্মিলনিকে কেন্দ্রে করে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতার ফাঁকে তিনি জানান, “যে যেখানে কাজ করেছে, পারফর্ম করেছে, তাকে দল সরায়নি। কিন্তু শুধু দাদা ধরে পদে থাকা যাবে না। বুথে টানা হারলে আর কৌশলে পদে থেকে যাওয়া সম্ভব নয়।”

অভিষেক বলেন, “আমি আগেই বলেছিলাম—কাজ করতে হবে, নইলে কেউ রেহাই পাবে না। এখন নিশ্চয়ই সকলে তা বুঝতে পারছেন।” তাঁর মতে, সংগঠনকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞতা ও তারুণ্য—দু’টিকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, পরিবর্তন প্রক্রিয়ায় ৪০ এবং ৩২ বছর বয়সসীমাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নন্দীগ্রামের তালিকা এখনও প্রকাশিত হয়নি। কারণ, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। অভিষেকের কথায়, “আমরা চাই সংগঠন হোক কার্যকরী, দায়িত্বশীল ও ফলপ্রসূ। তাই যে কাজ করছে, তাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।” দলের অন্দরে অভিষেকের এই মন্তব্যকে আগামীদিনের সাংগঠনিক বার্তা হিসেবে দেখছেন তৃণমূলের নেতারা।

আরও পড়ুন – কালীপুজোয় শহরজুড়ে নিষিদ্ধ বাজির কেনা-বেচা নিয়ে সতর্কতা নগরপালের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...