Sunday, March 1, 2026

জুবিনের অকাল প্রয়াণে স্থগিত অসমের ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করেই চোখের সামনে নেমে এলো অন্ধকার। ব্রেকিং নিউজ হয়ে খবরে ফুটে উঠলো জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর খবর। এখনও মেনে নিতে পারছেন না গায়কের অনুরাগীরা। গোটা অসম (Assam)জুড়ে এখনও শোকের ছায়া। নিজেদের রাজ্যের সাংস্কৃতিক আইকনের অকাল প্রয়াণে তাই এবার ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল (BVFF) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল (film festival in assam postponed)।

সিঙ্গাপুরে গায়কের রহস্যমৃত্যুর প্রায় একমাস হতে চলল কিন্তু এখনও শোকের আঁধারে ডুবে তাঁর অনুরাগীকুল। অসমের প্রতিটা মানুষের মনে এখনও স্পষ্ট প্রিয় গায়কের মুখটা, কানে বাজছে তাঁর কণ্ঠের জাদু। নির্দ্বিধায় অন্যের বিপদে ছুটে যেত যে মানুষ তাঁকে কফিনবন্দি অবস্থায় দেখে ভেঙে পড়েছিলেন ব্রহ্মপুত্র উপত্যকার সব বয়সীরা। এ যেন অসমের বিনোদন জগতেও বড় ধাক্কা। তাই ভূমিপুত্রের মৃত্যুশোকে স্থগিত রাখা হল চলতি বছরের BVFF। ডিসেম্বরের ৪ তারিখ থেকে এই সিনে উৎসব শুরু হওয়ার কথা ছিল। আড়ম্বর -জাঁকজমক সবারই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এক নিমেষে সবটা ওলট-পালট হয়ে গিয়ে আজ বেরঙিন হল অসমের ফিল্ম ফেস্টিভ্যাল। নিজের রাজ্যের সাংস্কৃতিক দূত হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য। কিন্তু জন্মভূমিতে ফিরল ‘মায়াবিনী’ গায়কের নিথর দেহ। নিজের রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে সবসময় গর্ব করতেন যে শিল্পী তাঁর এভাবে চলে যাওয়া কি এত সহজে মেনে নেওয়া যায়? তাই এই অবস্থায় উৎসবের আনন্দে মেতে উঠতে ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকদের মন সায় দেয়নি। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালের দশম সংস্করণ আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে আয়োজন করা হবে। এই সিদ্ধান্তকে সমর্থন করে পরিচালক, অনুষ্ঠানের স্পনসর-সহ আপামর দর্শককে পাশে থাকার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।

 

spot_img

Related articles

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...