Monday, June 22, 2026

সঙ্কটে ভরসা ‘দিদি’-ই, বিকল্প পেশার দাবিতে নবান্নে চিঠি রিকসা চালকদের

Date:

Share post:

হলুদ ট্যাক্সি ও ট্রামের মতই হাতে টানা রিকসাকেও কলকাতার (Kolkata) ঐতিয্য ধরা হত কিন্তু ধীরে ধীরে তা সবই ব্রাত্য হতে শুরু করেছে। বেশ কয়েক বছর আগেই কলকাতায় হাতে টানা রিকসার লাইসেন্স বাতিল হয়েছে। কিন্তু এখন অনেক চালক রয়ে গেছে সেই পুরনো পেশাতেই। কিন্তু অস্তিত্ব সঙ্কটে তাঁরা সবাই। তাঁদের এই সঙ্কটের কথা জানিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন রিকশাচালকদের সংগঠন ‘অল বেঙ্গল রিকশা ইউনিয়ন’। এই রিকসা সংগঠনের তরফে চিঠিতে দাবি, এই মুহূর্তে প্রায় ৬ হাজার হাতে টানা রিকসাচালক আছেন। দ্রুত তাঁদের পেশাকে উন্নত করে বা বিকল্প পেশাতে আয় বাড়ানোর বন্দোবস্ত করা হোক। চিঠিতে তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করা হয় যেখানে মহারাষ্ট্র সরকারকে সর্বোচ্চ আদালত হাতে টানা রিকসাগুলিকে ই-রিকসায় রূপান্তরিত করতে বলেছিল। আরও পড়ুন: প্রেমিকার স্বামীকে মারতে এসে নিজেই খুন প্রেমিক!

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...