Wednesday, March 25, 2026

রাজ্য সরকারি উদ্যোগ: বাংলায় ১৫০০০ কিমি রাস্তা, বরাদ্দ ৭ হাজার কোটি টাকা

Date:

Share post:

সব প্রকল্প নিয়েই বাংলাকে মোদি সরকারের (Modi Government) বঞ্চনার শিকার হতে হয়। একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, শিক্ষা-স্বাস্থ্য থেকে সড়ক- সবেতেই বাংলার বকেয়া বন্ধ। একাধিকবার বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, সেই বঞ্চনা সত্ত্বেও রাস্তার উন্নয়নে ‘পথশ্রী’ প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে সাড়ে ১৫ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য। বরাদ্দ করা হয়েছে সাত হাজার কোটি টাকা। গতবারের তুলনায় এবার বরাদ্দ দ্বিগুণ। আগামী এপ্রিলের মধ্যেই কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।

এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে দু-দফা বৈঠকও করে ফেলেছেন পঞ্চায়েত দফতরের আধিকারিকেরা। সোমবার ও মঙ্গলবার পোর্টাল সংক্রান্ত বৈঠকের পর প্রকল্প শুরু করার জন্য এখন ওয়ার্ক অর্ডারের অপেক্ষা। ডিসেম্বরের মধ্যেই ওয়াক অর্ডার হয়ে যাবে। কেন্দ্রের উদাসিনতার কারণে ২০২০ সালে ‘পথশ্রী’ (Pathashree) প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তারপর পথশ্রী ১, ২ ও ৩ প্রকল্পে রাজ্যের প্রায় ৩০ হাজার গ্রামকে সংযুক্ত করার লক্ষ্যে ৩৯,৫০০ কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা (Road) তৈরি, মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের অধীনে নতুন কাজ চলছে। ২০২৪ সালের নভেম্বরে ৩,৩০০ কিমি রাস্তার অনুমোদন দেওয়া হয়েছিল। এবার লক্ষ্য ১৫ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ।
আরও খবরসঙ্কটে ভরসা ‘দিদি’-ই, বিকল্প পেশার দাবিতে নবান্নে চিঠি রিকসা চালকদের

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ৩-এর অধীন বাংলার লক্ষ্যমাত্রা ছিল মোট ৬,২৫৫ কিমি রাস্তার। এর মধ্যে এখনও প্রায় ২,০১৯ কিমির অনুমোদনই দেয়নি কেন্দ্র। ৪,২৩৬ কিমি রাস্তার অনুমোদন দিলেন তাঁর প্রায় অর্ধেক টাকা এখনও বকেয়া। ওই ৪২৩৬ কিমি রাস্তার মোট ব্যয় বরাদ্দ ছিল ২,৫০০ হাজার কোটি টাকা। তার মধ্যে এক হাজার কোটি বকেয়া পড়ে রয়েছে। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এ-প্রসঙ্গে বলেন, কেন্দ্রের বঞ্চনা উপেক্ষা করেই গ্রামোন্নয়নে লক্ষ্যমাত্রা স্থির করেছেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক রাজ্যের কোষাগার থেকেই  রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...