Monday, June 22, 2026

১৬ মাস ধরে অন্তঃসত্ত্বা সোনাক্ষী! গুঞ্জনের মাঝে মুখ খুললেন শত্রুঘ্ন-কন্যা

Date:

Share post:

মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)! বলিউডের চর্চার অন্যতম শিরোনাম হয়ে বারবার এই প্রসঙ্গ ঘেরাফেরা করতে থাকে। জাহির ইকবালের (Zahir Iqbal) সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই এই গুঞ্জন শুনতে হয়েছে শত্রুঘ্ন-কন্যাকে। কখনও বিষয়টি এড়িয়ে গেছেন, কখনও আবার সময়ের সঙ্গে সঙ্গে রটনা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। তবে এবার ঢিলেঢালা পোশাক পরে চিত্রগ্রাহকদের সামনে দাঁড়াতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার চর্চা ফের শুরু হল (Sonakshi Sinha Pregnancy Rumors)। আর চুপ করে রইলেন না নায়িকা। ‘দাবাং’ গার্ল স্পষ্ট জানালেন, তিনি দীর্ঘ সময় ধরে অন্তঃসত্ত্বা। আর সেই টাইম পিরিয়ডটা দু-তিন মাস নয়, বরং ১৬ মাস!

জুবিনের অকাল প্রয়াণে স্থগিত অসমের ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল

শুনতে অবাক লাগলেও ঠিক এই কথাটাই মিডিয়ার সামনে তুলে ধরেছেন সোনাক্ষী। পুরোটাই যে তিনি রসিকতার ছলে বলেছেন, তা তো বোঝাই যাচ্ছে। আসলে এত দীর্ঘ সময় ধরে প্রেগনেন্সির গুঞ্জন শুনতে হয়েছে তাঁকে, তাই বাধ্য হয়ে এভাবেই জবাব দিলেন অভিনেত্রী।তাঁর দাবি, “বিশ্বে দীর্ঘতম সময় ধরে অন্তঃসত্ত্বা আমি! ১৬ মাস ধরে সন্তানধারণ করে রয়েছি।” বিয়ের পর থেকেই সোনাক্ষী-জাহিরকে নিয়ে চর্চার অন্ত নেই। কখনও শোনা যায় দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না, কখনও আবার বিচ্ছেদের আশঙ্কার মাঝেই ফিসফাস নিজেদের পরিবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি। সম্প্রতি মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে জাহিরকে তার স্ত্রীর পেটে হাত দিতে দেখা গেলে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন জোরালো হয়। এরপরই রসিকতার সুরে জবাব সোনাক্ষীর। হাসিমুখে সায় দেন শত্রুঘ্নের জামাইও। নায়িকা অবশ্য জানিয়েছেন, এই মুহূর্তে সন্তান নিয়ে কোনও পরিকল্পনা করছেন না। তবে সুখবরের সময় হলে অবশ্যই মিডিয়ার বন্ধুদের জানাবেন।

 

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...