Wednesday, March 25, 2026

বেঙ্গল সুপার লিগে কোচিংয়ে ব্যারেটো-সঞ্জয়, উদ্ধোধনে থাকতে পারেন লোথার ম্যাথাউস

Date:

Share post:

জেলাস্তর থেকে প্রতিভা ফুটবলারদের তুলে আনতে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার লোথার ম্যাথাউস। সামনে থেকে টুর্নামেন্ট দেখবেন তিনি। ডিসেম্বর থেকে ৮টি দল নিয়ে শুরু এই টুর্নামেন্ট। শিলিগুড়ি, মালদা, আসানসোলসহ বিভিন্ন জেলায় হবে এই টুর্নামেন্ট।

শুক্রবার জার্মানি থেকে এক ভারচুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দেন ম্যাথাউস। এদিন ভারচুয়াল প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন শ্রাচী স্পোর্টসের রাহুল টোডি এবং তমাল ঘোষাল।বেঙ্গল সুপার লিগের উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন জার্মান তারকা।

জার্মানি থেকেই বিশ্বকাপজয়ী তারকা সেখান থেকেই বলে দিলেন, ‘আমরা ভারতের থেকে ক্রিকেট নেব। বিনিময়ে ভারতকে ফুটবল দেব।’ প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন লোথার ম্যাথাউস। টুর্নামেন্ট থেকে কয়েকজন ফুটবলারকে বাছাই করে জার্মানিতে ট্রেনিংয়ের জন্যও পাঠানো হতে পারে।

জানা গিয়েছে, বেঙ্গল সুপার লিগে মালদা ও সুন্দরবনের দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় সেন এবং মেহতাব হোসেন। বি এস এলে হাওড়ার দায়িত্ব নিতে চলেছেন ব্যারেটো। আইএফএ’র সহযোগিতায় মোট ৮টি ফ্রাঞ্চাইজি দল নিয়ে বাংলা জুড়ে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। দলগুলির হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে মোট ৬১টি ম্যাচ খেলা হওয়ার কথা।

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...