Monday, June 22, 2026

সৌরভ হলেন সর্দারজি! দেখে চিনতেই পারলেন না গাড়ির চালক

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) মানেই চমক। ফের একবার নতুন অবতারে ধরা দিলেন মহারাজ। এবার পুরোদস্তুর পাঞ্জাবি লুকে। একটি বিজ্ঞাপনী শুটিংয়ে একবারে সর্দারজির ভূমিকায় দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে। বিজ্ঞাপনের টিজার ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

এই বিজ্ঞাপনের টিজারের দেখা গিয়েছে একটি ট্যাক্সিতে উঠেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁকে চেনাই দেয়। মাথায় পাগড়ি, গাল ভর্তি দাড়ি, সৌরভকে রেখে চিনতেই পারেননি গাড়ি চালক। শুধু তাই নয় পাঞ্জাবি ভাষাটাও অনায়াসে রপ্ত করেছেন সৌরভ। তাঁর পাঞ্জাবি ভাষা শুনে বোঝাই যাচ্ছে না তিনি একজন বাঙালি।

কিন্তু এত সহজে কীভাবে পাঞ্জাবি ভাষাটা রপ্ত করলেন মহারাজ। উত্তরটা খুবই সোজা কারণ দীর্ঘদিন হরভজন সিং, যুবরাজ সিংয়ের সঙ্গে খেলেছেন এর ফলে পাঞ্জাবি ভাষা সম্পর্কে তাঁর দক্ষতা রয়েছে। সেটাই বিজ্ঞাপনে কাজে লাগালেন।

তবে এবারই প্রথম নয় এর আগেও একবার পাঞ্জাবি লুক নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্গাপুজোর বিসর্জনে বাবুঘাটে পাড়ার প্রতিমার সঙ্গে এসেছিলেন সৌরভ। সাধারণ মানুষ তাকে যাতে চিনতে না পারে তার জন্যই পুরোদস্তুর পাঞ্জাবী লুকে সেই বছর বিসর্জন এসেছিলেন মহারাজ। এবার ফের একবার পাঞ্জাবি লুকিয়ে ধরা দিলেন যার রীতিমতো চমকে দেওয়ার মতোই। সবে তো টিজার, আসল বিজ্ঞাপণ তো পুরো বাকি।

 

Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...