Monday, June 22, 2026

বর্ষা বিদায় নিলেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দীপাবলির আগে উধাও শীতের আমেজ

Date:

Share post:

শীতের(Winter) আমেজ পড়তে না পড়তে উধাও হয়ে যাচ্ছে। কারণ বাতাসে বৃদ্ধি পাচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। রয়েছে তীব্র রোদের তাপ। তবে সাধারণ মানুষের স্বাস্তি নেই। কারণ রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দুর্গাপুজোতে তো বৃষ্টি হয়েছেই এবার কালীপুজোতেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি।

বর্ষা বিদায়ের পর থেকেই যে শীতের আমেজ পাচ্ছিলেন শহরবাসী, তা উধাও হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল, শনিবার থেকে পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ও রাজ্যের উপকূল এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আজ সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা যত গড়িয়েছে আকাশে মেঘ দেখা গিয়েছে। এখন আকাশ মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

Related articles

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...