Monday, June 22, 2026

হাত তুলে নিল ইনভেস্টর, সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি মহমেডান

Date:

Share post:

সংকট ক্রমশ বাড়ছে মহমেডানের(Mohamedan)। আইএসএলে খেলানোর মতো বাটেজ নেই ইনভেস্টরের। ফলে নতুন করে বিনিযোগকারী সংস্থা খুঁজতে হবে মহমেডান কর্তাদের। এর ফলে ৫ মাস সময় নষ্ট ছাড়া কিছুই পেল না মহামেডান। গোটা বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banarjee) আবারও চিঠি দিয়ে জানাল মহামেডান স্পোর্টিং।

গত মরশুমে ফুটবলারদের বেতন বকেয়ার জন্য মহমেডানের ওপর রেজিস্ট্রেশন ব্যান চাপিয়েছে ফিফা। এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারেনি সাদা-কালো কর্তারা। ডুরান্ড কাপেও উল্লেখযোগ্য ফলাফল ছিল না। রেজিস্ট্রেশন ব্যান না উঠলে ভালো দলও গঠন করতে পারবেন না তারা। এই পরিস্থিতিতে ইনভেস্টার সমস্যার জট মেটানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মহামেডান কর্তারা।

এর আগে মহমেডানকে আইএসএলে খেলানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেন মমতা। এবারও জট কাটাতে তাঁর হস্তক্ষেপের আবেদন করেছেন কর্তারা। এবার ঘরোয়া লিগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মহামেডানকে।

ঘরোয়া লিগে কোনওরকমে অবনমন বাঁচিয়েছে মেহরাজ ব্রিগেড। ডুরান্ডেও হতশ্রী দশা। ঐতিহ্যের আইএফএ শিল্ডে অংশ নেয়নি রেড রোডের পাশের ক্লাব। কান পাতলে শোনা যাচ্ছে, খরচ বাঁচাতেই এমন সিদ্ধান্ত। সামনেই সুপার কাপ কর্তারা নিজেদের খরচে দল পাঠানোর কথা বলেছেন।

এর আগে রবিবার মহমেডানের কর্তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান কিন্তু উত্তরবঙ্গ সফরের ব্যস্ততার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি মহমেডান কর্তাদের। তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে আসেন। মহমেডান কর্তাদের আশা মুখ্যমন্ত্রী উদ্যোগ নিলেই জট কাটবে।

 

Related articles

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...