Monday, June 22, 2026

না জানিয়ে পাহাড়ে মধ্যস্থতাকারী! কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত পাহাড়। দুর্গতদের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্র ত্রাণ-আর্থিক সাহায্য পর্যন্ত দেয়নি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত কেন্দ্রের মোদি সরকারের (Modi Government)। রাজ্যকে না জানিয়ে পাহাড়ে প্রাক্তন আমলাকে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে। কেন্দ্রের তুঘলকি আচরণের তীব্র প্রতিবাদ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কড়া চিঠি পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

দেশের প্রাক্তন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজকুমার সিংকে (Pankaj Kumar Singh) একজন মধ্যস্থতাকারীর দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার কেন্দ্রের তরফে এই নিয়োগপত্র পাঠানোর পরেই শনিবার মোদিকে চিঠি লিখেছেন মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্রের তরফে এই পঙ্কজ সিংকে নিয়োগ করার আগে রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলে উল্লেখ করে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মোদিকে পাঠানো চিঠির ছবি পোস্ট (Post) করে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) মুখ্যমন্ত্রী লেখেন,
”ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার চিঠিটি এখানে দেওয়া হল, যেখানে পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্স অঞ্চলের গোর্খাদের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির জন্য ভারত সরকার কর্তৃক একতরফাভাবে একজন মধ্যস্থতাকারী নিয়োগের জন্য আমার বিস্ময় এবং মর্মাহততা প্রকাশ করা হয়েছে।”

জিটিএ-র ভূমিকা উল্লেখ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন,
”পশ্চিমবঙ্গ সরকার দৃঢ়ভাবে মনে করে, গোর্খা সম্প্রদায় বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) সংক্রান্ত যে কোনও উদ্যোগ অবশ্যই রাজ্যে পরামর্শ ও পূর্ণ সমর্থনের মাধ্যমে গ্রহণ করা উচিত। যাতে দীর্ঘ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এলাকার শান্তি ও স্থিতিশীলতা অটুট থাকে।”

এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আঘাত। মুখ্যমন্ত্রী লেখেন,
”এই সংবেদনশীল বিষয়ে একতরফা কোনও পদক্ষেপ অঞ্চলের শান্তি ও সম্প্রীতির পক্ষে একেবারেই অনুকূল হবে না। সুতরাং, পশ্চিমবঙ্গ সরকারের পূর্বপরামর্শ ও যথাযথ আলোচনার বাইরে গিয়ে যে নিয়োগপত্রটি জারি করা হয়েছে, আমি অনুরোধ করছি তা পুনর্বিবেচনা করে প্রত্যাহার করা হোক। কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রকৃত সহমর্মিতা ও যুক্তরাষ্ট্রীয় স্বার্থে এই পদক্ষেপই প্রত্যাশিত।”

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...