Monday, June 22, 2026

সাংসদ-আবাসনের ২০০ মিটার দূরে আগুন: দমকলের ১৪ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণ

Date:

Share post:

রাজধানীতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো এর আগেই উঠেছে। ছিনতাইয়ের শিকার হয়েছেন সাংসদরা। আগুন নিয়ন্ত্রণ নিয়েও কতটা উদাসীন কেন্দ্রের প্রশাসন, তার প্রমাণ মিলল সাংসদদের (MPs) আবাসনের ২০০ মিটার দূরে আগুন লাগা ও আধঘণ্টাতেও সেখানে দমকল (fire brigade) না পৌঁছনোর ঘটনায়। যে আবাসনে আগুন লাগে সেখানেই একাধিক রাজ্য়সভার সাংসদেরও ফ্ল্যাট রয়েছে। তা সত্ত্বেও অগ্নি নির্বাপণ নিয়ে যে যথাযথ পদক্ষেপ নেওয়া ছিল না, তা স্পষ্ট এই ঘটনায়।

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের উল্টোদিকে ব্রহ্মপুত্র আবাসনে (Brahmaputra apartment) শনিবার দুপুর ১টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগে। এই আবাসনে লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (Rajyasabha) সাংসদদের থাকার ফ্ল্যাট ২০২০ সালে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভার সাংসদের সেই ফ্ল্যাটের ২০০ মিটারের মধ্যেই আগুন লাগার ঘটনা বলে জানান তৃণমূল রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, আধঘণ্টা ধরে আগুন জ্বলার পরেও কোনও দমকল আসেনি।

আরও পড়ুন: বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ঢাকা বিমানবন্দরে, বন্ধ উড়ান পরিষেবা

শেষ পর্যন্ত দমকলের ১৪টি ইঞ্জিন (fire tender) ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, আবাসনের অগ্নি নির্বাপণ যন্ত্র (fire hydrant) কাজই করেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আবাসিকরা অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে অনেক চেষ্টা চালিয়েছিলে তাঁরা। কিন্তু সেগুলি কাজ না করায় ফ্ল্যাটগুলিতে দ্রুত আগুন ছড়ায় বলে জানান তাঁরা। সেই সঙ্গে দমকল দেরিতে আসা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন আবাসিকরা। ঘটনায় তিনজন আহত হয়, যার মধ্যে একটি নাবালকও রয়েছে। শেষ পর্যন্ত ১৪টি দমকলের গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

Related articles

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...