Monday, June 22, 2026

ঐতিহাসিক সাফল্য! মাওবাদী দমন নিয়ে প্রচার মোদির

Date:

Share post:

বিদেশের রাষ্ট্রপ্রধান, প্রাক্তন রাষ্ট্রপ্রধানদের সামনে মাওবাদী দমন নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রচার চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার রাতে NDTV ওয়ার্ল্ড সামিট ২০২৫-এর ভাষণে প্রধানমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৩ জন মাওবাদী (Maoist) আত্মসমর্পণ করেছেন। একে ঐতিহাসিক সাফল্য আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর মত তার সরকার দেশীয় সন্ত্রাসবাদের (Terrorism) বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, “গত ৫০-৫৫ বছরে হাজার হাজার মানুষ মাওবাদী সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন। নকশালরা স্কুল-হাসপাতাল (School-Hospital) তৈরি করতে দিত না। প্রতিষ্ঠান উড়িয়ে দিত। চিকিৎসকরা যাতে গ্রামে যেতে না পারেন, তার জন্য হামলা করত।যুবসমাজের প্রতি এক ভয়ঙ্কর অন্যায় ছিল মাওবাদী সন্ত্রাস ।” পথভ্রষ্ট যুবক প্রজন্মকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকার নিরলস প্রচেষ্টা চালিয়েছে বলেও জানান নরেন্দ্র মোদি।

এদিনের সামিটে ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট এবং ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। মাওবাদী প্রসঙ্গে মোদির মন্তব্য, “এরা সাধারণ জনতা নয়। এদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল। আত্মসমর্পণের সময়ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।”

প্রধানমন্ত্রীর কথায়, “আগে খবর আসত, গাড়ি বিস্ফোরণে বা গুলির লড়াইয়ে নিরাপত্তারক্ষীদের মৃত্যু নিয়ে। আজ বস্তারে যুবকেরা ‘বস্তার অলিম্পিকস’ আয়োজন করছে। এটাই পরিবর্তন। আজ তারা দীপাবলি উদযাপনের সুযোগ পায়।” তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক চেষ্টায় গত ১০ বছরে দেশে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ১২৫ থেকে ১১-এ নেমে এসেছে।

এরপরেই মাওবাদী দমনে কংগ্রেসের অক্ষমতার অভিযোগ করেন মোদি। তাঁর মতে, কংগ্রেস আমলে এমন “আর্বান নকশাল” ইকোসিস্টেম গড়ে উঠেছিল, যার ফলে মাওবাদী হিংসার খবর দেশবাসীর কাছে পৌঁছত না। প্রধানমন্ত্রী বলেন, “একটা বিশাল সেন্সরশিপ ব্যবস্থা চালু ছিল। যারা কংগ্রেস (Congress) শাসনে সমৃদ্ধ হয়েছিল, যারা প্রতিষ্ঠানের দখল নিয়েছিল এবং নিজেদের ‘আর্বান নকশাল’ বলত, তারা মাওবাদী সন্ত্রাসের উপর পর্দা টেনে রাখত।” কয়েকদিন আগেই দিল্লিতে মাওবাদী হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন। সাংবাদিক সম্মেলন করেন। মোদি বলেন, “কেউ পা হারিয়েছে, কেউ হাত, কেউ চোখ। তারা সাত দিন ধরে সাংবাদিকদের অনুরোধ করেছে তাদের কথা শুনতে। কিন্তু কেউ তাদের কণ্ঠস্বর শোনেনি। কংগ্রেস আমলে এই আলোচনা পুরোপুরি দমন করা হয়েছিল।”

প্রধানমন্ত্রীর (Prime Minister) কথায়, “যেখানে এতদিন মৃত্যু ভয় ছিল, সেখানে এবার আলোর উৎসব হবে। অনেক মা প্রথমবার ২৫ বা ৫০ বছর পর আলোর উৎসব দেখবেন। তেরঙা উড়বে, আনন্দের প্রদীপ জ্বলবে।”

আরও পড়ুন: আত্মসমর্পণ ২০৮ মাওবাদীর, একসঙ্গে ‘রেকর্ড’ অস্ত্র সংবরণ ছত্তিশগড়ে

মাওবাদীদের উপর বাংলায় আগেই রাশ টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আমলে জঙ্গলমহল সহ একসময় মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলি শান্তিতে রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি আত্মসমর্পণ করা মাওবাদীদের বিকল্প রোজগারের ব্যবস্থা, পরিবারের জন্য আর্থিক প্যাকেজ দিয়ে তাঁদের মূল স্রোতে ফিরে আসার ব্যবস্থা করে দিয়েছেন মমতা। বিশেষজ্ঞমহলের মতে, এই মডেল না মানলে মাওবাদী সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব নয়।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...