Monday, June 22, 2026

মালা পরিয়ে লেক কালীবাড়িতে পুজো দিলেন অভিষেক

Date:

Share post:

দুর্গাপুজোয় কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরে মেয়েকে নিয়ে ঠাকুর দেখেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কালীপুজোর বিকেলে দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ কালীমন্দির (Kali Mandir) লেক কালীবাড়িতে (Lake Kalibari) পুজো দিলেন অভিষেক। নিজের হাতে কালী প্রতিমাকে মালা পরিয়ে দেন তৃণমূল সাংসদ। 

প্রতিবছরের মতো এবারও নিজের বাড়িতে কালীপুজোর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিবার সেখানে সপরিবার হাজির থাকেন অভিষেক। এবার তার আগে লেক কালীবাড়িতে পুজো দিলেন অভিষেক এখানে করুণাময়ী রূপে পূজিতা হন মা কালী। সেখানে গিয়ে পুজো দেন অভিষেক (Abhishek Banerjee)। নিজের হাতে প্রতিমাকে ফুলের মালা পরিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পুজো দিয়ে মন্দিরের সেবায়তদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও খবর: নিজের লেখা গানে কালীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, সমাজমাধ্যমে দীপাবলির পোস্ট অভিষেকেরও

এদিন সকাল থেকেই লেক কালীবাড়িতে উপচে পড়েছে ভক্তদের ভিড়। বেনারসি শাড়ি ও গয়নায় সাজানো হয়েছে কালী প্রতিমাকে। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন পুজো দিতে। 

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...