Monday, June 22, 2026

৭৫ বছরে সমাজসেবার বার্তা বামনগাছি কিশোর দলের কালীপুজোয়

Date:

Share post:

পুজো মানেই শুধু উৎসব নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাও। হাওড়ার বামনগাছি কিশোর দল তাদের ৭৫ তম বর্ষে কালীপুজো (Kali puja) উপলক্ষে সেই বার্তাই দিল। এবারের থিম ‘মন্ত্র-তন্ত্র’, যেখানে প্রতিমা ও মণ্ডপে তুলে ধরা হয়েছে বাংলার লোকাচার ও আধ্যাত্মিক ভাবনা। পাশাপাশি একাধিক সমাজসেবামূলক কর্মসূচিও নজর কাড়ছে এলাকাবাসীর। ক্লাবের পক্ষে সন্দীপ রায়, অরিজিৎ ঘোষ ও পল্টু ঘোষ জানিয়েছেন, পুজোর সূচনা হয়েছে বৃক্ষরোপণের মাধ্যমে। আয়োজন করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির, যাতে স্থানীয় বহু মানুষ উপকৃত হয়েছেন।

সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতে ক্লাবের তরফে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি, এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে পড়াশোনায় তাঁদের উৎসাহিত করা হয়েছে। পুজোর উদ্বোধন করে এক অনাথ আশ্রমের শিশুরা, যা নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে। আরও পড়ুন: শহরের ৪৮টি মণ্ডপে কালী প্রতিমা সেজেছে বহুমূল্য গয়নায়, নিরাপত্তায় মোতায়েন কলকাতা পুলিশ

Related articles

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...