Wednesday, March 25, 2026

দিওয়ালিতে প্রবল বৃষ্টিতে বানভাসি চেন্নাই, বিপর্যস্ত জনজীবন

Date:

Share post:

টানা দু’দিন একনাগাড়ে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত চেন্নাই(Chennai)। ডুবে গিয়েছে শহরের প্রধান একাধিক রাস্তা। জল জমেছে বিমানবন্দরের রানওয়েতেও। দিওয়ালির দিনে বিপর্যস্ত জনজীবন।

আবহাওয়া দফতর যদিও আগেই পূর্বাভাস দিয়েছিল, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে চেন্নাইয়ের উপকূলের বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে ভেসেছে। এই ঘটনায় সবচেয়ে খারাপ অবস্থা মেদাবক্কম, ভেলাচেরি, পাল্লিকরনাই এবং নিলানকারাই এলাকার। বৃষ্টিতে জল জমে গিয়েছে চেন্নাই বিমানবন্দরের রানওয়েতেও।

দক্ষিণ চেন্নাইয়ের নিচু এলাকায় হাঁটুর উপরে জল জমে গিয়েছে তার মধ্যে বুজে গিয়েছে ড্রেনও। জল জমে যাওয়ার ফলে ডুবে গিয়েছে শহরের রাস্তাঘাট। বৃষ্টির ফলে ধস নেমেছে নীলগিরি পার্বত্য অঞ্চলের কাল্লার এবং কুন্নুরের মধ্যে একাধিক জায়গায়। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

থড়ুকুট্টি এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে। এর মাঝেই নির্দেশিকা জারি করা হয়েছে তামিলনাড়ুতে আজ সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী দু’দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন পরিস্থিতির উপর নজরে রেখেছেন। সতর্কতা অবলম্বনে নিচু এলাকাগুলি থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। গোটা চেন্নাই শহর জুড়ে প্রায় ২০০টি ত্রাণশিবির খোলা হয়েছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...