Sunday, June 21, 2026

সকালেই দিল্লি-মুম্বইয়ের থেকে ‘ভালো’ কলকাতা: শব্দবাজিতে গ্রেফতার ১৮০

Date:

Share post:

রাতভর শব্দবাজির দৌরাত্ম্য ও দূষণের মাত্রতিরিক্ত প্রভাবের পর সকাল হতেই একধাক্কায় কলকাতার পরিবেশের বিশেষ উন্নতি। দূষণের মাত্রায় দেশে সব রেকর্ড একাই বহন করছে রাজধানী দিল্লি (Delhi)। পিছিয়ে নেই বাণিজ্য নগরী মুম্বই (Mumbai) বা আমেদাবাদ। সেক্ষেত্রে কিছুটা ভালো কলকাতা। পুলিশের তৎপরতায় সম্ভব হয়েছে অনেকাংশের বাজি নিয়ন্ত্রণ। বাজি ফাটিয়ে শহরে গ্রেফতার ১৮৩ জন।

সোমবার অনেক রাত পর্যন্ত বাজির তাণ্ডবে কলকাতার দূষণমাত্রা (air pollution) কোথাও কোথাও ৪০০তে গিয়ে দাঁড়ায়। তবে সকাল হতেই এক ধাক্কায় সেই মাত্রা কমতে শুরু করে। ভোরে কলকাতার একিউআই (AQI) ২৭২ ও পরে ১৯৪-তে গিয়ে দাঁড়ায়। পরিবেশকর্মীদের মতে এবছর গত কয়েক বছরের তুলনায় দূষণ নিয়ন্ত্রণ অনেকটাই বেশি পরিমাণে সম্ভব হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP) দাবি করেন, সারারাত কলকাতা পুলিশ (Kolkata Police) কড়া নজরদারি জারি রেখেছিল। তার জেরে গত বছরের তুলনায় বাজির দৌরাত্ম্য অনেকটা কম ছিল।

এবছর শহর থেকে কালীপুজোর ভোর পর্যন্ত মোট ৬৪০ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। এর মধ্যে নিষিদ্ধ শব্দবাজি (fire cracker) ফাটানোর অপরাধে গ্রেফতার করা হয়েছে ১৮৩ জনকে। আটক করা হয়েছে প্রায় ৮৫২ কেজি বাজির। গ্রেফতারির জন্য বাজির উপর নিয়ন্ত্রণ অনেকাংশ সম্ভব হয়েছে বলেই মত পুলিশ সুপারের।

তবে লাগামছাড়া বাজির দৌরাত্ম্যে অতীষ্ঠ দিল্লি (Delhi) থেকে মুম্বই। রাজধানীর দূষণের মাত্রা সোমবার রাতে পার করে ৪৫১। সকালেও তা কমে শেষ পর্যন্ত ৩৫২তে দাঁড়ায়। রাজধানীর মূল এলাকার বাইরের স্যাটেলাইট এলাকা গুরগাঁও, নয়ডাতেও পরিস্থিতিটা প্রায় একই দাঁড়ায় বেলা বাড়ার পরেও। ঘন দূষণের (air pollution) চাদরে যান চলাচলে সমস্যা হয়।

আরও পড়ুন: শব্দদানব থাবা বসালো মধ্যরাতেও, মহানগরীর দূষণ বাড়ল ১০গুণ, গ্রেফতার ৪৫

দিল্লির পাশাপাশি উত্তর ও মধ্য ভারতের লক্ষ্ণৌ, ইন্দোর, আমেদাবাদ শহরেও দূষণের মাত্রা বাড়ে দীপাবলির রাতে। লক্ষ্ণৌতে সকালে দূষণ কমে ১৯০ একিউআই, ইন্দোরে কমে ১৬১ ও আমেদাবাদে কমে ১৬৯ একিউআই-তে গিয়ে দাঁড়ায়। তবে বাণিজ্য শহর মুম্বইয়ের (Mumbai) দূষণ এবছর যথেষ্ট বেশি। ভোরে সেই মাত্রা কমে ২৭২ হওয়ার পরে খুব একটা কমতে দেখা যায়নি।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...