Sunday, June 21, 2026

পুলিশ বাহিনীর শহিদ দিবস: শ্রদ্ধাজ্ঞাপন রেড রোডে

Date:

Share post:

কথনও বিক্ষোভ প্রতিবাদ ঠেকাতে, কখনওবা সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে, সীমান্তে সেনাবাহিনীর মতো প্রতিটি শহর গ্রামে নাগরিক নিরাপত্তায় সর্বদা সজাগ রাজ্য পুলিশ বাহিনী (West Bengal police)। আইন শৃঙ্খলা রক্ষায় আহত বা নিহত হওয়ার ঘটনাও কম নেই। উৎসবমুখর বাঙালি যখন শান্তিতে আনন্দ উপভোগ করেন, তখন তাঁরা থাকেন অতন্দ্র প্রহরীর মতো। পুলিশ বাহিনীর শহিদ শ্রদ্ধাজ্ঞাপনের দিনে (Police Commemoration Day) রেড রোডে স্মরণ করা হল সেই শহিদ (martyr) পুলিশ কর্মীদের। উপস্থিত থাকলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP)।

পুলিশ শহিদ শ্রদ্ধাজ্ঞাপন দিনটি রেড রোডে (Red Road) অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে (Police Memorial) শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হল। কর্তব্যপালনের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিনে। পুলিশ কমিশনার মনোজ ভার্মার পাশাপাশি শীর্ষ পুলিশ আধিকারিকরা শ্রদ্ধাজ্ঞাপন করেন স্মৃতিস্তম্ভে। সেই সঙ্গে তুলে ধরা হয় শহিদ পুলিশ কর্মীদের বীরত্বের কাহিনী।

আরও পড়ুন: আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা বার্ষিকী: লড়াকু সৈনিকদের শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বাংলার পাশাপাশি দেশের সব রাজ্যের পুলিশ বাহিনীতে শহিদ পুলিশ কর্মীদের নাম উল্লেখ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো হয় প্রয়াত এনডিআরএফ (NDRF) কর্মীদের প্রতিও। কলকাতা পুলিশ কমিশনারের পাশাপাশি পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরা। পরিবেশন করা হয় পুলিশ ব্যান্ডের বিশেষ বাদ্য। নীরবতা পালনের মধ্যে দিয়ে শেষ হয় শ্রদ্ধাজ্ঞাপন।

Related articles

সিএবি থেকে মোহনবাগান, যোগ দিবসে সামিল ময়দানও

রবিবার সকালে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস(International Yoga Day)। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর ধুমধাম করে পালিত...

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...