Sunday, June 21, 2026

আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা বার্ষিকী: লড়াকু সৈনিকদের শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি সর্বোচ্চ ভূমিকাকে গৌরবান্বিত করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি (INA)। ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী গড়ে যে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম সম্ভব, তা প্রমাণ করে যে নজির রেখেছিলেন নেতাজি (Netaji Subhash Chandra Bose), তার জন্যই সম্ভব হয়েছিল দেশের একটি ক্ষুদ্র অংশে স্বাধীনতার পতাকা উত্তোলন। ২১ অক্টোবর সেই আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে সরকার (Azad Hind Government) গঠনের বর্ষপূর্তি। দেশের জন্য জীবন উৎসর্গ করা লড়াকু সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: আরতি-যজ্ঞ-অঞ্জলিতে জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো, সপরিবারে বাড়ির পুজোয় অভিষেক, করলেন যজ্ঞ 

পরাধীন ভারতে প্রথম স্বাধীনতার আস্বাদ এনে দিয়েছিল আজাদ হিন্দ সরকার। সেই সরকারকে স্মরণ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ আজাদ হিন্দ সরকারের (Azad Hind Government) প্রতিষ্ঠা বার্ষিকী। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির (INA) প্রতিটি বীর সৈনিকের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, যাঁরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে ভারতের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু নেতৃত্বে লড়াই করেছিলেন।

Related articles

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...