Sunday, June 21, 2026

বিধ্বংসী আগুন রঙের কারখানায়, খড়দায় তৎপর দমকলের ৫ ইঞ্জিন

Date:

Share post:

খড়দায় একটি রঙের কারখানায় বিধ্বংসী আগুন লাগলে মঙ্গলবার সকালে। দাহ্য পদার্থ থাকায় আগুন বিরাট আকার নেয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী (fire brigade)। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, আগে সেই তৎপরতা দেখা যায় দমকল কর্মীদের। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের ৫টি ইঞ্জিন (fire tender) আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

মঙ্গলবার ভোরে উত্তর চব্বিশ পরগনার খড়দার (Khardah) ঈশ্বরীপুরের একটি রঙের কারখানায় (paint factory) আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। রঙের কারখানা হওয়ায় প্রচুর পরিমাণ দাহ্য বস্তু (inflammable object) মজুত ছিল কারখানায়। আগুন যেমন বাড়তে থাকে, তেমনই বাড়তে থাকে ধোঁয়া। ফলে কাজ করতে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। প্রাথমিকভাবে আগুন ছড়িয়ে পড়া আটকাতে সমর্থ হন দমকল কর্মীরা।

আরও পড়ুন: শব্দদানব থাবা বসালো মধ্যরাতেও, মহানগরীর দূষণ বাড়ল ১০গুণ, গ্রেফতার ৪৫

ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়া আটকানোই ছিল দমকলের সবথেকে বড় চ্যালেঞ্জ। একঘণ্টা পরেও যদিও আগুন তার বিধ্বংসী চেহারা কমালেও তার তীব্রতা রয়েই গিয়েছে। প্রাথমিকভাবে ৫টি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ চললেও আরও ৩টি ইঞ্জিন আনার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের (short circuit) কারণে আগুন লাগার আশঙ্কা করা হলেও তদন্তের আগে কিছু বলা সম্ভব নয় বলেই জানান দমকল কর্মীরা।

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...