Sunday, June 21, 2026

মেলেনি দীপাবলির বোনাস, অভিনব প্রতিবাদ টোল প্লাজায়

Date:

Share post:

দীপাবলির ঠিক আগে টোল কর্মীদের বোনাস না দেওয়ার প্রতিবাদে উত্তরপ্রদেশের আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে জুড়ে দেখা দিল প্রতিবাদের নজিরবিহীন ছবি। এর প্রতিবাদে কর্মীরা খুলে দিল তল প্লাজার গেট। ফলে রোববার সারাদিন হাজার হাজার গাড়ি কোনও টোল না দিয়েই এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করে।

ঘটনাটি ঘটে ফতেহাবাদ টোলপ্লাজায়। অভিযোগ, সেখানে কর্মীদের দীপাবলি বোনাস হিসেবে মাত্র ১,১০০ দেওয়া হয়েছিল, যা আগের বছরের তুলনায় অনেক কম। বোনাস কম দেওয়ার প্রতিবাদে প্লাজায় কর্মরত প্রায় ২০ জন কর্মী কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা কাজে বিরতি দেন এবং সকাল থেকেই টোল আদায় বন্ধ রেখে সমস্ত গাড়িকে ছাড়পত্র দিতে শুরু করেন। টোল আদায় বন্ধ থাকায় সরকারি রাজস্ব ও সংস্থার আর্থিক ক্ষতির পরিমাণ এখনও তা জানা হয়নি, তবে তা লক্ষাধিক টাকার ক্ষতি বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় এবং পরবর্তীতে সংস্থার তরফে কর্মীদের সঙ্গে আলোচনায় বসা হয়।

আরও পড়ুন – ভোটার তালিকার বিশেষ সংশোধনী অভিযান ঘিরে দুই দিনের বৈঠক দিল্লিতে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...