Wednesday, March 25, 2026

অসমে বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের অংশ, নাশকতার আশঙ্কা

Date:

Share post:

অসমে (Assam) ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের অংশ। বুধবার রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে রেললাইনে বিস্ফোরণ ঘিরে হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আপ লাইনের একটা অংশ উড়ে যায়। রাত ১টা নাগাদ এই ঘটনা ঘটার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন (Rail line)। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, IED বিস্ফোরণ হয়েছে। নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও বৃহস্পতিবার সকাল ৫.২৫ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর বিস্ফোরণের পরেই RPF, GRPF ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রেলের তরফে ঘটনার বিশদে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও এই বিস্ফোরণ নিয়ে কোনও বক্তব্য করা হয়নি। বিস্ফোরণের জেরে দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্বের একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়। আশেপাশের স্টেশনগুলিতে বেশ কয়েকটি ট্রেন থামানো হয় যার ফলে যাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। বিস্ফোরণের পরেই রেল বিভাগ, নিরাপত্তা বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখে তদন্ত শুরু করে। এই হামলার পেছনে কে কারা ছিল সেই নিয়ে কর্মকর্তারা এখনও নিশ্চিত হতে পারেননি, তবে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (NFR) এক আধিকারিক নিশ্চিত করেছেন যে ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ রেলওয়ে স্টেশনগুলিতে টহল জোরদার করা হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী বাসিন্দারা জানিয়েছেন যে তারা মধ্যরাতের একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। আওয়াজে আশেপাশের বাড়িগুলি রীতিমত কেঁপে ওঠে। প্রথমে ট্রান্সফরমার বিস্ফোরণ মনে হলেও পরে জানতে পারেন এটি রেললাইনে (Rail line) বিস্ফোরণ।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...