Monday, June 22, 2026

ফের শূন্যতেই আউট, বিরাট প্রশ্নের মুখে কোহলির কেরিয়ার

Date:

Share post:

রানের খরা কিছুতেই কাটছে না বিরাট কোহলির(Virat kohli)। পারথের পর অ্যাডিলেড। ০ রানেই আউট হলেন কিং কোহলি। সেই সঙ্গে প্রশ্নের মুখে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার।

অ্যাডিলেডে সবচেয়ে বড় পরীক্ষা ছিল কোহলির। কিন্তু অগ্নি পরীক্ষাতে ব্যর্থ হলেন বিরাট। পারথের পর অ্যাডিলেড ওয়ানডেতেও রানের খাতা খুলতে পারলেন না বিরাট।

ওডিআই কেরিয়ারে প্রথমবার পরপর দুই ইনিংসে শূন্য রানে আউট হয়ে গেলেন বিরাট। সপ্তম ওভারে জোড়া উইকেট নিয়ে ভারতীয় দলের উপর চাপ বাড়ান জেভিয়ের বার্টলেট । গিলের পর বিরাট কোহলির উইকেট হারায় ভারতীয় দল।

অস্ট্রেলিয়ার সবচেয়ে পয়া মাঠে মাত্র চার বল স্থায়ী হল কোহলির ইনিংস। বার্টলেটের প্রথম দু’টি বল ছেড়ে দিয়েছিলেন। তৃতীয় বলটি অফসাইডে খেলেছিলেন। চতুর্থ বল পিচে পড়ে ঢুকে এল ভেতরে।কিন্তু সেই বলই সামলাতে পারলেন না কোহলি। সাদা চোখেই বোঝা গিয়েছিল আউট। রিপ্লেতেও সেটাই দেখাল।

টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন। বর্তমানে শুধুমাত্র একদিনের ফরমাটি খেলছেন। বিরাট কোহলি কিন্তু তার যে অফ ফর্ম চলছে সেটা কাটাতে না পারলে খুব বেশিদিন তার পক্ষে আন্তর্জাতিক কেরিয়ার কেড়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আর মাত্র একটি একদিনের ম্যাচ বাকি, সেই ম্যাচে পর রান করতে না পারলে বিরাট কোহলির কেরিয়ার কিন্তু বড়সড় প্রশ্নের মুখে পড়বে।

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...