Monday, June 22, 2026

নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে ভাইফোঁটার শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, পোস্ট অভিষেকেরও

Date:

Share post:

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা (Bhaiphota)। বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়ায় নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় সৌভ্রাতৃত্বের অটুট বন্ধনের পোস্ট ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)।

ভাইফোঁটার (Bhaiphota) দিন বোনেরা ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাঁদের মঙ্গল কামনা করেন। নিজেদের মধ্যে অটুট বন্ধনের কামনায় পালিত হয় ভাইফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোনেরা এই রীতি পালন করেন। এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে (X-Handle) নিজের কথায় ও সুরে গান পোস্ট করে লেখেন, ”ভ্রাতৃ দ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা। আমার কথা ও সুরে, ঐতিহ্যর কণ্ঠে ছোট্ট নিবেদন।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ”ভ্রাতৃ দ্বিতীয়ায় সুদৃঢ় হোক সৌভ্রাতৃত্বের বন্ধন।”

বাঙালিদের কাছে ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা নামে পরিচিত হলেও, দেশের অন্যান্য রাজ্যে ভিন্ন নাম আছে। গোয়া, মহারাষ্ট্র ও কর্নাটকে এই পার্বণ ‘ভাইবিজ’ বলে পরিচিত। ভারতের উত্তরে এই উৎসব ‘ভাই দুজ’ নামে পালিত। পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে ও নেপালে এই উৎসব ভাইটিকা নামে পরিচিত।‌

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...