Monday, June 22, 2026

যৌথ এনকাউন্টারে দিল্লিতে খতম বিহারের মোস্ট ওয়ান্টেড ৪ দুষ্কৃতী, আহত ৩ পুলিশকর্মী

Date:

Share post:

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) আগে অপরাধের ছক বানচাল। দিল্লি ও বিহার পুলিশের যৌথ উদ্যোগে দিল্লির (Delhi) বাহাদুর শাহ এলাকায় এনকাউন্টারে (Encounter) খতম মোস্ট ওয়ান্টেড ৪ দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে বিহারে নির্বাচনের আগে। বড়সড় নাশকতার ছক কষছিল দুষ্কৃতীরা- দাবি পুলিশের।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে DSP সঞ্জীব যাদবের নেতৃত্বে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা ও বিহার পুলিশের যৌথ বাহিনী দুষ্কৃতী দলটিকে তাড়া করে পুলিশ। দিল্লি রোহিনী এলাকায় বাহাদুর শাহ মার্গে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের (Police) গুলির লড়াই (Encounter) বাঁধে। গুলিবিদ্ধ হয় রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মনীশ পাঠক (৩৩) ও আমন ঠাকুর (২১) নামে চার দাগি অপরাধী। হাসপাতালে (Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৩ পুলিশকর্মী আহত হয়েছেন বলে পুলিশের তরফে দাবি।

পুলিশ সূত্রে খবর, রঞ্জন পাঠক-সহ চারজনই বিহারে খুন, বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল। রঞ্জন ও বিমলেশের বিরুদ্ধে একাধিক গুরতর ধারায় মামলা রয়েছে। আমন ঠাকুরের বিরুদ্ধেও খুনের অভিযোগ রয়েছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আর কে কে ঘটনার সঙ্গে যুক্ত, কোথায় কোথায় হামলার ছক কষে ছিল দুষ্কৃতীরা- সেসব ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

 

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...