Wednesday, March 25, 2026

প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ, ভাইফোঁটার সকালে মিলল যুবকের দেহ

Date:

Share post:

প্রতিমা বিসর্জনে গিয়ে আর ঘরে ফেরেনি যুবক। দেহ (dead body) উদ্ধার হল ভাইফোঁটার সকালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দা, লালু চৌহান। কাছেই রয়েছে কালী মন্দির। বুধবার রাতে কয়েকজনের সঙ্গে প্রতিমা বিসর্জন দিতে হুগলি নদীতে যান লালু চৌহান (৪১)। সেখানেই কোনভাবে ডুবে যান তিনি। লালুর সঙ্গী সঞ্জীব মাহাতো জানিয়েছেন, মহেশতলার অরুণ মিস্ত্রি নদী ঘাটে বিসর্জনের সময় মূর্তির নিচে চাপা পড়েন লালু। সারারাত খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান মেলেনি। আরও পড়ুন: মত্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, ২২টি সেলাই স্বাস্থ্যকর্মীর মাথায়

বৃহস্পতিবার সকালে নদীর জেটিঘাটের কাছে ভাসতে দেখা যায় লালুর নিথর দেহ। তৎক্ষণা ৎ মহেশতলা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ভাইফোঁটার দিন এই ঘটনাতে শোকস্তব্ধ গোটা এলাকা।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...