Monday, June 22, 2026

দমদমে বন্ধুকে পেট্রোল দিয়ে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ!

Date:

Share post:

কালীপুজোর প্রতিমা নিরঞ্জন (Kalipuja Immersion) সেরে ফেরার পথে বন্ধুদের মধ্যে বচসা থেকে খুনের চেষ্টা, মারাত্মক অভিযোগ উঠছে দমদমের বেদিয়াপাড়া (Dumdum, Bediyapara) এলাকায়। রঞ্জিত কর্মকার (Ranjit Karmakar) নামে এক যুবক বুধবার রাতে পাড়ার প্রতিমা নিরঞ্জনের পর ফিরতি পথে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপরই তাঁকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ বাকিদের বিরুদ্ধে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। অগ্নিদগ্ধকে আরজি কর হাসপাতালে (RG Kar medical college and Hospital)ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গেছে রঞ্জিত বেদিয়াপাড়া এলাকার জামাই। তিনি প্রতিমা বিসর্জনে গেছিলেন, কিন্তু সেখান থেকে ফেরার পথে কী এমন ঘটনা ঘটল যার জেরে তাঁর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা হল তা স্পষ্ট নয়। চিকিৎসকরা বলছেন অগ্নিদগ্ধ যুবকের শরীরের প্রায় নব্বই শতাংশ পুড়ে গেছে। ইয়ার্কির ছলে এই ঘটনা বলে অনেকের দাবি, আবার কেউ বলছেন গাড়িতে পেট্রোল ঢালতে গিয়ে দুর্ঘটনা থেকে এই মারাত্মক কাণ্ড ঘটেছে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...