Wednesday, March 25, 2026

ভাইফোঁটার আনন্দে মাতল টলিউড, সমাজমাধ্যমে ছবি পোস্ট তারকাদের

Date:

Share post:

বাংলা জুড়ে হইহই করে পালিত হল ভাইফোঁটা উৎসব। সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন, বেলা বাড়তে ভিড় বাড়ল মাংসের দোকানে। হোম ডেলিভারি থেকে রেস্টুরেন্টের ভিড়ে ভাই- বোনের সঙ্গে সামিল পরিবারের বাকিরাও। সাধারণ মানুষের মতোই টলিপাড়ার তারকাদেরও দেখা গেল সাজুগুজু করে ফোঁটা দেওয়া বা নেওয়ার ছবি পোস্ট করতে। বৃহস্পতিবার ভবানীপুরের মল্লিকবাড়িতে বাবা- ছেলে- মেয়ে সকলকে নিয়ে হাজির কোয়েল মল্লিক (Koel Mallik)।

অভিনেত্রী নিজেও যেমন দাদা- ভাইদের ফোঁটা দিলেন তেমনই কন্যা কাব্যাকে দিয়েও ছেলে কবীরকে ভাইফোঁটা দেওয়ার ব্যবস্থা করলেন। সেই ছবি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। পাশাপাশি এদিন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককেও (Ranjit Mallik) এই রীতি পালন করতে দেখা গেছে।

বোনের সঙ্গে ভাইফোঁটার মুহূর্তের ছবি পোস্ট করেছেন অভিনেতা সাংসদ দেব (Dev)।

টালিগঞ্জে মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোঁটা দিয়েছেন টলিপাড়ার নায়িকারা। ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন,সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা।

ভাইফোঁটার ছবি পোস্ট করেছেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)থেকে অভিনেত্রী মিমি দত্ত, দেবাদ্রিতা বসু সকলেই।

এদিন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ফোঁটা দিলেন ডিজাইনার অভিষেককে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...