Sunday, June 21, 2026

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাসে হামলা! গুলিবৃষ্টির পর পলাতক বন্দুকবাজ

Date:

Share post:

মার্কিন মুলুকের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকবাজের হামলা (Gunman attacks Harvard University campus)! আতঙ্কিত পড়ুয়ারা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ম্যাসাচুসেটসে কেমব্রিজ ক্যাম্পাসের (Cambridge campus in Massachusetts) কাছে শ্যারমান স্ট্রিট এলাকায় (Sherman Street area) এক সাইকেল আরোহীকে বন্দুক থেকে গুলি ছুঁড়তে দেখা যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ক্যাম্পাসে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

আমেরিকায় বন্দুকবাজার হামলা কোনও নতুন ঘটনা নয়। তবে বিশ্বের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে গুলিবর্ষণের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেমব্রিজ ক্যাম্পাসের পর বন্দুকবাজকে বিশ্ববিদ্যালয়ের র‌্যাডক্লিফ কোয়াডের দিকে এগিয়ে যেতেও দেখা যায়। অভিযুক্তের নিশানায় ঠিক কারা ছিলেন সেটা স্পষ্ট নয়। কেমব্রিজ পুলিশের (Cambridge Police) তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর সন্ধান না মিললেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সাধারণ মানুষের সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। কিন্তু কেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা হল? পুলিশের ধারণা, হিংসাত্মক কার্যকলাপের মনোভাব নিয়ে গুলি চালিয়েছে বন্দুকবাজ। তল্লাশি জারি রয়েছে।

 

Related articles

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...