Sunday, June 21, 2026

শনিতে দক্ষিণে ঝলমলে আকাশ, সোমে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! 

Date:

Share post:

শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। দেরিতে হলেও বর্ষা (Rain) বিদায় নিয়েছে, ফলে ভোররাতে হালকা হিমেল পরশ সকালের আবহাওয়াকে বেশ মনোরম করেছে। আগামী সপ্তাহের শুরু থেকেই ফের উৎসবের মেজাজ বঙ্গ জীবনে। প্রথমে ছট পুজো তারপর জগদ্ধাত্রী আরাধনা। যদিও হেমন্তিকার বন্দনা যে একেবারে বিপর্যয়হীন হবে সেটা এখনই বলা যাচ্ছে না। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলের পর থেকেই উপকূলীয় জেলার পরিস্থিতি বদলাবে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, রবিবার বিকেলের পর থেকে দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বাড়বে। বুধবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় সর্তকতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, “জগদ্ধাত্রী পুজোর সময় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আপাতত আকাশ পরিষ্কার থাকলেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।” পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ ও কাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। বৃহস্পতি – শুক্রে পাহাড়ের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...