Sunday, June 21, 2026

সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শনিবার নবান্নে (Nabanna) রাজ্য সরকারি হাসপাতালে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে। উপস্থিত থাকবেন সব সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপাররা। এছাড়া সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং প্রত্যেক জেলার পুলিশ সুপারদের বৈঠকে থাকার কথা রয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Panth) সঙ্গে এই বৈঠকে কলকাতার পুলিশ কমিশনারও (CP) থাকবেন বলেও জানা যাচ্ছে।

সম্প্রতি এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নাবালিকাকে ধর্ষণের অভিযোগ থেকে শুরু করে উলুবেড়িয়া হাসপাতালে মহিলা চিকিৎসককে মারধর এবং শ্লীলতাহানির খবর নিয়ে তোলপাড় রাজ্য। দুটি ক্ষেত্রেই সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করা হয়েছে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে প্রশাসন। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। এই পরিস্থিতিতে আজ নবান্নের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের পরই হাসপাতালগুলির নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য সরকার (Govt of WB)। তারপরেও এমন ঘটনায় জনমানসে ক্ষোভ বাড়ছে। এই নিয়েই আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...