Sunday, June 21, 2026

ডবল ইঞ্জিন রাজ্যে গুণ্ডারাজ! ত্রিপুরায় বিসর্জনের শোভাযাত্রায় ওসিকে রাস্তায় ফেলে বেধড়ক মার

Date:

Share post:

প্রশাসন গুরুত্বহীন, চলছে গুণ্ডারাজ! বিজেপি শাসিত ত্রিপুরায় (BJP state Tripura) বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে ওসিকে বেধড়ক মারধর করার অভিযোগ পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় রাস্তায় ফেলে ওসিকে কিল, চড়, লাথি, ঘুষি মারা হয়েছে। সূত্রের খবর এদিন বিসর্জনের সময় পুজো উদ্যোক্তারা কথা না শোনায় ওসি (OC) সাউন্ড বক্স বন্ধ করে দেন। এরপরেই ওসিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করে পুজো উদ্যোক্তারা। অবশেষে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়। কিন্তু সেখানেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাঁদের সঙ্গেও বচসা শুরু হয় ক্লাব সদস্যদের। গাড়ি ও সাউন্ড বক্স যদিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা গিয়েছে, উদ্যোক্তাদের অভিযোগ, শোভাযাত্রায় উপস্থিত থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওসি। পুলিশ সূত্রে খবর, প্রথমে সাউন্ড বক্স বন্ধ করতে বলেছিলেন ওসি। পুজো উদ্যোক্তারা পাত্তা দেয়নি। বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স চলতে থাকলে ওসি নিজেই সাউন্ড বক্স বন্ধ করে দেন। এরপরই ওসিকে রাস্তায় নামিয়ে বেধড়ক মারধর করার ছবিও ভাইরাল হয়। উদ্যোক্তারা অভিযোগ জানায় ওই ওসি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ও এক সঙ্গীত শিল্পীকে হেনস্থা করেছেন। কালী প্রতিমা বিসর্জনের জন্য এই শোভাযাত্রাতে একটি গাড়িতে মঞ্চের মতো একটা স্টেজ তৈরি হয়েছিল। গানবাজনা হচ্ছিল। বিশাল এই শোভাযাত্রার ফলে যানজট তৈরি হয়। পুলিশের তরফে ওই ওসি ক্লাব কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ন্ত্রণের আবেদন জানান। কম আওয়াজে সাউন্ড বক্স বাজানোর অনুরোধ করেন। তবে তারা কারোর কথায় কর্ণপাত করেননি। ফলে ওসি নিজে গাড়িতে উঠে সাউন্ড বক্স বন্ধ করে দেন। এরপরই উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল বাহিনী। তবে এহেন বিশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।

ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই শোরগোল পড়েছে দেশজুড়েই। একজন কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে বিজেপি রাজ্যে, সেই ছবি দেখে অনেকেই শিউরে উঠেছেন। আশ্চর্যের বিষয় হল ভিডিয়োতে সবটা দেখা গেলেও এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশের গায়ে হাত তোলার পরেও কেন গ্রেফতারি হয় নি এই নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...