Tuesday, March 24, 2026

ইসলামপুরে রোগীমৃত্যুতে নার্সকে হুমকি পুরপ্রধানের: ব্যবস্থা নেওয়ার আশ্বাস শাসকদলের

Date:

Share post:

স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় কড়া অবস্থানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই তা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। অথচ খোদ তৃণমূলের পুরপ্রধান তথা জেলা সভাপতিকেই দেখা গিয়েছে সরকারি হাসপাতালে ঢুকে রোগী মৃত্যুতে স্বাস্থ্যকর্মীদের হুমকি দিতে। ইসলামপুরের (Islampur) ঘটনায় কোনওভাবেই স্বাস্থ্যকর্মীদের (health worker) উপর এই ধরনের আচরণ যে শাসকদল তৃণমূল কংগ্রেস মেনে নেবে না, স্পষ্ট করে দিলেন দলের মুখপাত্র তথা মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।

ইসলামপুর হাসপাতালে (Islampur Hospital) এক রোগীকে বুধবার শারীরিক সমস্যা নিয়ে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে বাড়ি ছেড়ে দেওয়া হয়। তবে ওই দিন রাত থেকে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পরে তাঁর মৃত্যু হয়। রোগীর পরিবারের অভিযোগ, শুক্রবার তাঁকে ভর্তি করা হলে চিকিৎসক ঠিকমতো দেখাশোনা করেননি। কর্তব্যরত নার্সরা (nurse) চিকিৎসকের দেওয়া ইঞ্জেকশন দেননি। ফলে চিকিৎসার গাফিলতিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এরপরই রোগীর পরিবারের সঙ্গে স্থানীয় ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল (Kanaia Lal Agarwal) এসে চড়াও হন হাসপাতালে। কর্তব্যরত নার্সদের ঘরে ঢুকে তাঁদের হুমকি (threat) দিতে থাকেন। নার্সিং কর্মীদের অবহেলাতেই রোগীর মৃত্যু বেল দাবি করেন কানহাইয়ালাল।

আরও পড়ুন: সরকারি হাসপাতালের নিরাপত্তা-বৈঠকে ভার্চুয়ালি যোগ মুখ্যমন্ত্রীর: একাধিক নির্দেশ

তবে এই ঘটনা মোটেই ভালোভাবে নিচ্ছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যেখানে রাজ্যের প্রশাসন সবরকম পথে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রোগী ও চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানের জন্য চেষ্টা করছে, সেখানে শাসকদলের পদাধিকারীর এই আচরণে নিন্দা তৃণমূলের। মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) দাবি করেন, যদি জনতা ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের উপর হাত তোলে সেটা গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যক্ষেত্রে অবহেলা একটি অভিযোগ দিয়ে চিকিৎসককে মারধর করা গ্রহণযোগ্য নয়। যদি কোনও ক্ষমতার জায়গা থেকে কেউ যদি ঔদ্ধত্য দেখায়, হুমকি (threat) দেয় সেটাও গ্রহণযোগ্য নয়। সব ক্ষেত্রেই পদক্ষেপ নেওয়া হবে।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...