Sunday, June 21, 2026

পরিচিত মুখেই আস্থা, নাইটদের নয়া কোচ হতে পারেন কে? রইল বিরাট আপডেট

Date:

Share post:

চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit) কেকেআর (KKR) কোচের পদ ছেড়েছেন। আগামী বছর আইপিএলে(IPL 2026) কে হবেন নাইটদের কোচ? ইয়ান মর্গ্যান থেকে অনিল কুম্বলের নাম শোনা যাচ্ছিল। কিন্তু ঘরের ছেলের উপরই ভরসা রাখতে চলেছেন  নাইট টিম ম্যানেজমেন্ট।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের দলের কোচ হতে চলেছেন অভিষেক নায়ারই(Abhishek Nayar)। এর আগে দীর্ঘদিন দিন ধরেই নাইট দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন। এমনকি মাঝে ভারতীয় দলের সহকারী হিসাবেও কাজ করেছেন। এবার নায়ারকে হেড কোচ হিসাবে নিযোগ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে  কেকেআরের থিঙ্ক ট্যাঙ্ক।দলের এক কর্তা বলেছেন, কয়েক দিন আগে অভিষেক নায়ারকে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মরশুমের মাঝমাঝি সময় থেকে কেকেআরের সহকারী কোচ ছিলেন নায়ার।

:চোট গুরুতর! দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবেন শ্রেয়স আইয়ার?

গত মরশুমে খারাপ পারফরম্যান্সের পর চন্দ্রকান্ত পণ্ডিতের  সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেকেআর। ১৪ ম্যাচে মাত্র ৫ জয়ের পর প্লে–অফে ওঠা হয়নি। সেই কারণেই কোচিং টিমে পরিবর্তন আনছেন ভেঙ্কি মাইশোররা। অভিষেকেই আস্থা রাখছেন শাহরুখরা।

 

Related articles

সিএবি থেকে মোহনবাগান, যোগ দিবসে সামিল ময়দানও

রবিবার সকালে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস(International Yoga Day)। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর ধুমধাম করে পালিত...

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...