Sunday, March 22, 2026

ইংল্যান্ডে ফের বর্ণবিদ্বেষী ধর্ষণের শিকার ভারতীয় পঞ্জাবি মহিলা

Date:

Share post:

মাত্র দেড় মাসে ইংল্যান্ডে(England) দ্বিতীয় ‘বর্ণবিদ্বেষী ধর্ষণ’ এর ঘটনায় চাঞ্চল্য। এবার শিকার ভারতীয় বংশোদ্ভূত এক যুবতী। কিছুদিন আগেই ব্রিটেনে এক শিখ মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটার আগেই আবার উত্তর ইংল্যান্ডে ধর্ষণের ঘটনা ঘিরে নিন্দা বিশ্বজুড়ে।

ব্রিটেন পুলিশ সূত্রে খবর, ২০ বছরের এক ভারতীয় বংশোদ্ভূ যুবতী এবার আক্রান্ত হয়েছেন। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে ওয়ালসলে এই মহিলার অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন একজন শ্বেতাঙ্গ পুরুষের তল্লাশি করছে তারা। সিসিটিভিতে ধরা পড়া সেই হামলাকারীর একটি ছবি প্রকাশ করা হয়েছে।

হামলাকারীর বয়স আনুমানিক তিরিশ অনুমান করা হচ্ছে। হামলাকারীর ছোট করে চুল ছাঁটা এবং ঘটনার সময় সে কালো পোশাক পরেছিল। রবিবার গোয়েন্দা সুপারিনটেনডেন্ট রোনান টাইরার জানিয়েছেন তরুণীর উপর ভয়াবহ হামলা হয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার চেষ্টা চলছে। তদন্তকারী দল প্রমাণ উদ্ধার করছে এবং হামলাকারীর একটি প্রোফাইল তৈরি করা হয়েছে যাতে দ্রুত তাকে হেফাজতে নেওয়া যায়।

তদন্তের স্বার্থে এলাকার গাড়িচালকদের তাঁদের ড্যাশক্যাম এবং ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদের তাঁদের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখার আবেদন করেছে পুলিশ। সূত্রের খবর, আক্রান্ত যুবতী একজন পঞ্জাবি মহিলা। এই অবস্থায় শিখ ফেডারেশন ইউকে বলেছে যে বর্ণবিদ্বেষী ধর্ষণের শিকার হওয়া যুবতী একজন পঞ্জাবি মহিলা। সেই যুবতী যে বাড়িতে থাকতেন সেখানে দরজা ভেঙে দেয় হামলাকারী। এই অপরাধের প্যাটার্ন যে খুবই উদ্বেগজনক সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ওয়েস্ট মিডল্যান্ডের ওল্ডবারিতে এক শিখ মহিলাকে ধর্ষণ করা হয়। ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে যদিও পরে তারা জামিনে ছাড়া পেয়ে যায়।

Related articles

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...