Saturday, April 18, 2026

ইন্দোরের ঘটনায় ভুল ক্রিকেটারদের! কৈলাসের মন্তব্যের তীব্র সমালোচনা তৃণমূলের

Date:

Share post:

ইন্দোরে লজ্জাজনক ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র। বিশ্বকাপ খেলতে এসে অশালীন আচরণের শিকার হন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এই ঘটনার জন্য ঘুরিয়ে ক্রিকেটারদেরই দায়ী করলেন বিজেপি নেতা।

খেলোয়াড়রা হঠাৎ কাউকে না জানিয়ে হোটেল থেকে বেরিয়ে যায় – এমনকী তারা তাদের কোচকেও বলেনি, এই নিয়ে সমালোচনা করেছেন কৈলাস।

কৈলাস বলেছেন, “যখনই কোনও খেলোয়াড় কোথাও যান, এমনকী যখন আমরাও বাইরে কোথাও যাই, সর্বদা একজন স্থানীয় ব্যক্তিকে অবহিত করি। আমি মনে করি, এই ঘটনা একজন খেলোয়াড়কেও মনে করিয়ে দেবে যে ভবিষ্যতে যদি ভেন্যু ছেড়ে যাই, তবে যাওয়ার আগে নিরাপত্তাকর্মী কিংবা স্থানীয় প্রশাসনকে অবহিত করব। কারণ ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে বিশাল উন্মাদনা রয়েছে।”

 

ভারতে এক দিনের বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হতে হয় দুই মহিলা খেলোয়াড়কে। শনিবার নিজেদের হোটেল থেকে বেরিয়ে সামনে একটি ক্যাফেতে যাচ্ছিলেন ওই দুই খেলোয়াড়। হঠাৎ তাঁদের সামনে এসে বাইক থামিয়ে দাঁড়ায় এক যুবক। দুই ক্রিকেটারের শ্লীলতাহানি করে ওই যুবক বলে অভিযোগ। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

কৈলাসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লিখেছেন, “মধ্যপ্রদেশ। বিজেপির মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় ভাষা দেখুন। ওঁদের শহরে দুই মহিলা অস্ট্রেলীয় ক্রিকেটারের শ্লীলতাহানি; আর উনি বলছেন খেলোয়াড়দের বলে বেরনো উচিত। এই হল বিজেপির মানসিকতা। দুঃখপ্রকাশের বদলে ওঁরা দোষারোপ করছেন। ডবল ইঞ্জিন রাজ্যে মহিলাদের ‘বলে বেরোতে হয়।’ এঁরা বাংলায় জ্ঞান দিতে আসেন!!!”

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...