Saturday, February 7, 2026

হাতে মাত্র ৯০ দিন, অ্যামাজন থেকে এক ধাক্কায় ছাঁটাই ৩০ হাজার: সৌজন্যে AI

Date:

Share post:

এবার এক ধাক্কায় প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে বহুজাতিক সংস্থা অ্যামাজন। তার মধ্যে একটা বড় অংশকে ইতিমধ্যেই ছাঁটাইয়ের (layoff) নোটিশ ধরানো হল। হাতে দেওয়া হল মাত্র ৯০ দিন সময়। সংস্থার দাবি, বাণিজ্যিক মুনাফার কারণে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু যে সংস্থা নিয়োগে বিশ্বাসী তারা একসঙ্গে এত ছাঁটাইয়ের পথে কেন? সংস্থার এক শ্রেণির আধিকারিকদের দাবি, কৃত্রিম মেধায় (AI) সাহায্যে কাজ শুরু করার পরই ব্যয় সংকোচনের কথা ভাবা হয়। তার জন্য এবার কর্মী সংকোচন।

অ্যামাজনের (Amazon) পক্ষ থেকে ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের বিজ্ঞপ্তি (notification) প্রকাশ করা হয়েছে। আবার বিনয়ের সঙ্গে জানানো হয়েছে, এই কর্মীদের পাশে দাঁড়ানোর খুব চেষ্টা চালাচ্ছেন তাঁরা। নতুন কাজ খোঁজার জন্য তাঁদের ৯০ দিন সময় দেওয়া হবে। সংস্থা তাঁদের সেই কাজ খোঁজায় সাহায্য করবে।

মার্কিন সংস্থা অ্যামাজন ২০২০ সাল থেকে ক্রমে ক্রমে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করেছিল। করোনা পরবর্তী সময়ে প্রায় এক বছরে প্রায় ৪ লক্ষ ২৭ হাজার কর্মী গোটা বিশ্বে নিয়োগ করেছিল এই সংস্থা। এর ফলে এক বছরে সংস্থার কর্মী প্রায় দ্বিগুণ হয়ে যায়। বর্তমানে সংস্থার কর্মী সাড়ে তিন লক্ষ।

তবে সিয়াটেলের এই সংস্থার সাম্প্রতিক হিসাব অনুসারে তারা প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের (10 percent layoff) পথে হাঁটতে চলেছে, দাবি সংস্থার শীর্ষ পদাধিকারীদের। যদিও অ্যামাজন জানাচ্ছে, তাঁরা নতুন কর্মী নিয়োগের পথেও হাঁটবে। তবে সেটা যে সম্পূর্ণ আর্টিফিশয়াল ইন্টেলিজেন্সের জন্য, তাও জানাচ্ছেন আধিকারিকরা। সেক্ষেত্রে অ্যামাজনের এই ছাঁটাইতেও যে সেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, তাতে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: গুজরাটের হাসপাতালে নিরাপদ নয় রোগীরাই! শিশুর আত্মীয়কে চড় চিকিৎসকের

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে গোটা বিশ্বে ছাঁটাইয়ের কাহিনী নতুন নয়। ক্রমশ সেই সমস্যা বেড়েই চলেছে। এবার সেই তালিকায় অ্যামাজন (Amazon)। সেক্ষেত্রে অ্যামাজনে ছাঁটাই হলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বেই। কারণ নিয়োগের ক্ষেত্রে যেমন গোটা বিশ্ব থেকে হয়েছিল, তেমনই ছাঁটাইয়ের ক্ষেত্রেও বিশ্ব জুড়ে হবে। ফলে ভারতের অ্যামাজনের ভারতের কর্মীদের মধ্যেও এই ঘোষণার জেরে আতঙ্ক শুরু হয়েছে।

spot_img

Related articles

বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ: নাম বদল হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সংশোধনী বিল শনিবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় এই বিলটি পেশ...

T20 WC: সূর্যের ব্যাটিং বিক্রমের পর বল হাতে নবাব সিরাজ, জয় যাত্রা শুরু ভারতের

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) প্রথম ম্যাচে জয় পেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল ২৯ রানে।  মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে...

ভোটার তালিকায় নাম তুলতে এবার বৈধ ‘ডোমিসাইল’, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। এখন থেকে স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পার্মানেন্ট...

সুরজকুণ্ড মেলায় ভয়াবহ বিপর্যয়, দোলনা ভেঙে মৃত পুলিশ আধিকারিক, আহত ১৩

ভয়ানক বিপর্যয় হরিয়ানার ফরিদাবাদের ঐতিহ্যবাহী সুরজকুণ্ড মেলায়। শনিবার মেলা প্রাঙ্গণে হঠাৎ ভেঙে পড়ল দোলনা, ‘সুনামি’। এদিনের এই মর্মান্তিক...