Tuesday, June 9, 2026

পুষ্কর কাঁপাচ্ছে ‘শাহবাজ’-‘আনমোল’-‘বাদল’রা, দর উঠছে বহু কোটি

Date:

Share post:

রাজস্থানের (Rajasthan) ঐতিহ্যবাহী পুষ্কর পশুমেলা এবারের আয়োজনেও নজর কাড়ছে দেশ-বিদেশের পর্যটকদের। মেলার প্রধান আকর্ষণ হলো বহুমূল্য পশু। এদের মধ্যে আছে ‘শাহবাজ’ নামের একটি ঘোড়া যার দাম ১৫ কোটি টাকা, আছে ‘আনমোল’ নামের একটি মহিষ যার দাম ২৩ কোটি টাকা। এছাড়া ১১ কোটি টাকার ঘোড়া ‘বাদল’ যা নজর কাড়ছে।

২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা ৭ নভেম্বর পর্যন্ত চলবে। তবে এই মেলা শুধুমাত্র পশু প্রদর্শনী মেলা নয়, রয়েছে ঘোড়াদৌড়, সৌন্দর্য প্রতিযোগিতা, হস্তশিল্প প্রদর্শনী এবং স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীরা রাজস্থানের রঙিন পোশাক, গান ও নাচের মাধ্যমে মেলার প্রাণবন্ত পরিবেশ উপভোগ করছেন মেলায় আসা মানুষজন।
পর্যটকদের থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা— বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে সস্তা হোস্টেল পর্যন্ত। মেলার ভিতরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তা, পর্যটক সহায়তা কেন্দ্র, তাৎক্ষণিক চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা এবং বিশেষ ভ্রমণ প্যাকেজের মাধ্যমে হোটেল, দর্শন ও খাবারের সুবিধা একসঙ্গে পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: বেলেঘাটাসহ শহরের একাধিক জায়গায় ফের ইডি তল্লাশি

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...