ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও প্রকল্প চালু করা হবে না। প্রশাসনিক প্রক্রিয়া, আর্থিক সামর্থ্য এবং নানা খুঁটিনাটি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে নতুন সরকার। কিন্তু বাস্তবে সেই অবস্থানের সঙ্গে সরকারের পদক্ষেপের ফারাক নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
Sponsored

মন্ত্রিসভার বৈঠকে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত না হলেও, গোদি সংবাদমাধ্যমে প্রচার শুরু হয়েছে যে আগামী ১ জুন থেকে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। পাশাপাশি মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার সুবিধাও চালু হতে পারে বলে জোর প্রচার শুরু হয়েছে। অথচ এই দুই প্রকল্পের কোনওটির বিষয়েই এখনও পর্যন্ত সরকার বা মুখ্যমন্ত্রীর তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাহলে প্রশ্ন, তা হলে এই প্রচার কোথা থেকে শুরু হল? মুখ্যমন্ত্রীর বক্তব্য যদি হয় যে সমস্ত কিছু প্রশাসনিক পর্যালোচনার পরে হবে, তা হলে সিদ্ধান্তহীন অবস্থাতেই প্রকল্প চালুর বার্তা ছড়ানো হচ্ছে কেন?
তৃণমূলের দাবি, ভোটের আগেই এই প্রবণতার ইঙ্গিত মিলেছিল। নির্বাচনী প্রচারের সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর ফর্ম বিলি করতে দেখা গিয়েছিল বিজেপি নেতাদের। তখনও প্রকল্পের কোনও প্রশাসনিক কাঠামো বা সরকারি অনুমোদন ছিল না। বিরোধীদের অভিযোগ, মানুষের আবেগকে ব্যবহার করে রাজনৈতিক প্রচার চালানোই ছিল বিজেপির লক্ষ্য। শাসকদলের একাংশের কটাক্ষ, বিজেপি দীর্ঘ দিন ধরেই ‘ঘোষণার রাজনীতি’ করে এসেছে। বাস্তবায়নের আগে প্রচারকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দেওয়াই তাদের কৌশল। বাংলাতেও সেই একই পথেই হাঁটছে গেরুয়া শিবির বলে দাবি তাদের। রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে— ঘোষণার আগে প্রচার, না কি প্রচারের পর বাস্তবায়ন— কোন পথে হাঁটছে নতুন সরকার?
এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেওয়া পাঁচ মন্ত্রীকে এদিন দফতর বণ্টন করে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের হাতে তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব। অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী ও শিশুকল্যাণ, সমাজকল্যাণ এবং পুর দফতর। অশোক কীর্তনিয়ার হাতে গিয়েছে খাদ্য ও সরবরাহ এবং সমবায় দফতর। ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণিকল্যাণ এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের দায়িত্ব। নিশীথ প্রামাণিক সামলাবেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং যুবকল্যাণ ও ক্রীড়া দফতর।
আরও পড়ুন- ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
2h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
3h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
4h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
5h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
7h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
9h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
10h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
13h ago
