Friday, June 12, 2026

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

Date:

Share post:

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। দলীয় ও পারিবারিক সূত্রে জানানো হয়েছে, এটি একেবারেই রুটিন চেকআপ। বেশ কিছু দিন ধরেই তিনি শিরদাঁড়ার সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত।

তৃণমূলের অন্দরে সুব্রতবাবু অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং প্রচারবিমুখ নেতা হিসেবেই পরিচিত। তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর চাউর হতেই রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়ায়। তবে তাঁর ঘনিষ্ঠ বৃত্তের তরফে জানানো হয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। শিরদাঁড়ার সমস্যার জন্য নিয়মিত যে পর্যবেক্ষণের প্রয়োজন হয়, তারই অঙ্গ হিসেবে তিনি হাসপাতালে গিয়েছেন।

এদিকে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমের একাংশে এবং সমাজমাধ্যমে ছড়ানো জল্পনায় উষ্মা প্রকাশ করেছে তাঁর পরিবার ও ঘনিষ্ঠ মহল। তৃণমূলের পক্ষ থেকেও জানানো হয়েছে, রাজ্য সভাপতির শারীরিক অবস্থা নিয়ে কিছু ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন। চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে পরীক্ষা-নিরীক্ষা সেরে শীঘ্রই তিনি স্বাভাবিক ছন্দে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন- ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

_

_

_

_

_

_

_

Related articles

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...