Tuesday, May 12, 2026

হাতে নেই সিনেমা, গানেই ভবিষ্যৎ খুঁজছেন অভিনেতা অনির্বাণ!

Date:

Share post:

চলতি বছরে মাত্র দুটো ছবি। গানের দল তৈরি করে মঞ্চ মাতিয়ে ভাইরাল হওয়া এবং বিতর্কের শিরোনামে উঠে আসাও একই সময়ে। কিন্তু তারপর..? হাতে আর কোনও সিনেমা নেই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) । মঞ্চ থেকে টেলিফিল্ম কিংবা টলিউড (Tolywood) থেকে সোজা বলিউডে নিজের অভিনয় দক্ষতা দেখানোর পরও অনির্বাণের হাতে কাজ নেই। এখন কি তাহলে জীবন চালাতে হুলিগানিজম- ই (Hooligaanism) ভরসা অভিনেতার?

অপর্ণা সেন (Aparna Sen) থেকে সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত থেকে অরিন্দম শীলের মতো পরিচালকদের সঙ্গে কাজ করার পরও এখন আর লাইট- ক্যামেরা-অ্যাকশনের জগতে তিনি কাজ পাচ্ছেন না। ২০২১ সালে ওয়েব সিরিজ ‘মন্দার’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল, বড়পর্দায় ‘বল্লভপুরে রূপকথা’ নজর কাড়ে। এরপর ২০২৩ সালে সরাসরি রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) বিপরীতে বলিউডে কাজ। এতকিছুর পর ২০২৫ সালে সর্বসাকুল্যে মাত্র দুটো ছবি! অনির্বাণ ভট্টাচার্য বলতে চিরাচরিত যা ইমেজ বোঝায় সেখান থেকে ভেঙে রঘু ডাকাতের (Raghu Dakat) প্রমোশনে গিয়ে প্রযোজক-অভিনেতার পাল্লায় পড়ে স্বভাববিরোধী নাচানাচিও করতে হয়েছে তাঁকে। কিন্তু তাতেও কি শেষরক্ষা হল? এর মাঝেই অবশ্য হুলিগানিজম (Hooligaanism ) নামে নতুন বাংলা ব্যান্ডের দল গড়ে জনপ্রিয়তা পাওয়ার জন্য পলিটিক্যাল স্যাটেয়ারধর্মী লিরিক্সের আশ্রয় নিতে হয়েছে তাঁকে। তাতে সফলতা, জনপ্রিয়তা আর পকেটে টাকা তিনটেই এসেছে। সেই কারণেই কি এবার শুধু গানেই মন বসাতে চাইছেন অনির্বাণ?

অভিনেতারা এখন আর শুধু তারকা নন, চিত্রনাট্যের প্রয়োজনে তাঁরা চরিত্র বটে। ইন্ডাস্ট্রিতে এসে অনির্বাণ সেই কাজটাই করে দেখিয়েছিলেন। জেলা শহরের ছেলে যেভাবে অভিনেতা-গায়ক-পরিচালক হিসেবে মঞ্চ থেকে বড়পর্দা জুড়ে নিজের একটা বিশাল ফ্যান ফলোয়ার তৈরি করেছেন সেটা নিঃসন্দেহে শেখার মতো। ২০১৫-তে টেলিফিল্ম ‘কাদের কুলের বৌ’-এর মাধ্যমে (ছোট)পর্দায় প্রবেশ তাঁর। এরপর অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’, ‘ধনঞ্জয়’ বড়পর্দায় তাঁর মাটি শক্ত করতে শুরু করেছিল। সৃজিতের ছবিতে প্রথম গান গাইলেন তিনি। গায়ক হিসেবে নজর কাড়লেন। আপাতত সেই গান বাঁধা এবং গাওয়ার কাজটাই চালিয়ে যেতে চাইছেন অভিনেতা। অনেক বিরোধীদল সেখানেও বাধা দেওয়ার চেষ্টা করছে, কেউ তাঁর নামে কেস ঠুকছেন তো কেউ আবার সোশ্যাল মিডিয়ায় অনির্বাণকে বয়কট করার দাবী জানাচ্ছেন। অনির্বাণ প্রকাশ্য স্বভাবে বিনয়ী হলেও অনেকে তাঁকে অহংকারী ভাবে। সেটাই কি কাল হল? অভিনেতা এই সমস্ত কিছু নিয়ে মন্তব্য করতে রাজি নন। তিনি আপাতত মঞ্চ নিয়ে ব্যস্ত। তবে সেটা অভিনেতা না গায়ক হিসেবে চালিয়ে যেতে চান, তা নিয়ে এখনই কিছু খোলসা করছেন না অনির্বাণ।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...