Saturday, March 21, 2026

জামাইকায় হ্যারিকেন মেলিসা, প্রাকৃতিক দুর্যোগে মৃত বেড়ে ৩০ 

Date:

Share post:

ভয়ংকর ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড জামাইকা (Jamaica) । সূত্রের খবর দক্ষিণ-পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগের ভয়ংকর ঘূর্ণিঝড় হ্যারিকেন মেলিসা (Hurricane Melissa) আছড়ে পড়ে। এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, গত ১৭৪ বছরে এত ভয়ংকর ঝড় দেখেনি জামাইকা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুর্যোগের জেরে সমুদ্র তীরবর্তী অঞ্চলে সর্তকতা জারি করা হয়েছে। জলস্তর ১৩ ফুট পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে।ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতি ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার, জানিয়েছে আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টার।ঘূর্ণিঝড়ের দাপটে জামাইকায় বহু বাড়ি, গাড়ি তছনছ হয়ে গেছে। বৃহস্পতির সকালেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জুড়ে শুধুই ধ্বংসলীলার ছবি। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

 

Related articles

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...