Saturday, March 21, 2026

পার্ক স্ট্রিটে হোটেলের দেহ উদ্ধার কাণ্ডে ধৃত মৃতের ২ সঙ্গী

Date:

Share post:

দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের (Park Street Kolkata) বন্ধ ঘরের বক্সখাটের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের পচাগলা মৃতদেহ। এই ঘটনায় ওড়িশা থেকে মৃত রাহুল লালের ২ সঙ্গীকে গ্রেফতার করলো পুলিশ। তবে ঠিক কি কারণে খুন করা হয়েছিল তা এখনও জানা যায়নি।

ঘটনার সূত্রপাত গত ২৪ অক্টোবর, পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডে এক হোটেলের বক্স খাট থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। জানা গিয়েছে, চলতি মাসের ২২ তারিখ চেক ইন করেন তিনি। সঙ্গে কয়েকজন ছিলেন। তবে যুবকের নামে চেক ইন করা হয়নি বলেই জানা গিয়েছে। তারপর তাঁর সঙ্গীরা রুম থেকে চলে যান। কিন্তু রাহুল লালকে একদিন খুঁজে পাওয়া যায়নি। তারপর তিন তলায় রুম নম্বর ৩০২-এ বক্স খাটে মেলে রাহুলের দেহ। শরীরে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে মৃত্যু হয়েছে। ধৃত শশীকান্ত বেহেরা এবং সন্তোষ বেহরাকে ওড়িশার সম্বলপুর থেকে কলকাতায় আনবে লালবাজার গুণ্ডা দমন শাখা। আরও পড়ুন :অভিষেকের নির্দেশে ধর্ষণে নাম জড়ানো কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল 

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...