Wednesday, June 10, 2026

পার্ক স্ট্রিট হত্যাকাণ্ডে দুই অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ

Date:

Share post:

পার্ক স্ট্রিটের (Park Street) হোটেলে যুবক রাহুল লাল হত্যাকাণ্ডে ধৃত দুই অভিযুক্ত শক্তিকান্ত বেহেরা ও সন্তোষ বেহেরাকে ৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওড়িশার কটক থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা। লালবাজারের গোয়েন্দা বিভাগের দাবি, রাতে রাহুল লাল মদ্যপ অবস্থায় দুই অতিথিকে ছুরি দেখিয়ে লুঠপাটের চেষ্টা করেন। আত্মরক্ষায় পাল্টা প্রতিরোধ করে শক্তিকান্ত ও সন্তোষ। সেই ধস্তাধস্তির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে রাহুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তারা দেহটি বক্স খাটের ভেতরে লুকিয়ে রেখে ট্রেনে চেপে ওড়িশা পালিয়ে যায়।

২২ অক্টোবর পার্ক স্ট্রিটের আল বুর্জ ইন্টারন্যাশনাল হোটেল-এর একটি ঘরে ঘটে এই হত্যাকাণ্ড। পরের দিন, ২৩ অক্টোবর, ওই রুমের বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয় ২৫ বছর বয়সি রাহুল লালের দেহ। তিনি পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ছিলেন। তদন্তে উঠে এসেছে, ব্যবসার কাজে ওড়িশার ঢেঙ্কানল থেকে কলকাতায় এসেছিলেন শক্তিকান্ত ও সন্তোষ। বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তাদের সঙ্গে গাইড পরিচয়ে আলাপ হয় রাহুলের। থাকার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দিয়ে তিনি তাদের নিয়ে যান পার্ক স্ট্রিটের ওই হোটেলে। আরও পড়ুন: ওরা নাতনিকে মেরেছে: ছেলে-বৌমার বিরুদ্ধে খুনের মামলা দায়ের আলিপুরের মৃত নাবালিকার ঠাকুমার

ওড়িশা থেকে অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে এনে বৃহস্পতিবার কলকাতা আদালতে তোলা হয়। আদালত তাদের ৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেলের সিসিটিভি ফুটেজ, কল ডিটেলস এবং ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) রূপেশ কুমার জানিয়েছেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, রাহুল লাল নিজেই ছিনতাইয়ের চেষ্টা করেছিল। আত্মরক্ষায় ধস্তাধস্তির মধ্যেই তার মৃত্যু হয়। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।”

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...